ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইসরাইলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ‘ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো’ ভেদ করে গেছে। যদিও ইসরাইলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। বিবিসি বলছে, জেরুজালেম এবং তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কারণ ‘আয়রন ডোম’ ইরান থেকে আগত ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে।  সেখানে সাইরেন বাজানো হয়েছে এবং লোকজনকে আশ্রয় নিতে বলা হয়েছে। এদিকে ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্থানীয়দের ‘সংরক্ষিত এলাকায়’ চলে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা দেখে হতবাক হয়ে গেছে ইসরাইলি জনগণও, কারণ এসব ক্ষেপণাস্ত্র ইসরাইলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। এমনই তথ্য জানিয়েছেন ইসরাইলি সংবাদমাধ্যম দ্য লোকাল কলের সম্পাদক মেরন র‍্যাপোপোর্ট।  র‍্যাপোপোর্ট আল জাজিরাকে বলেছেন,  যদিও ইসরাইলি সামরিক বাহিনী এটি (ইরানের হামলা) প্রত্যাশিত ছিল বলে চিত্রিত করার চেষ্টা করছে, কিন্তু ইসরাইলিরা বেশ অবাক যে এত ক্ষেপণাস্ত্র ইসরাইলের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি। তিনি আরও বলেন, ‘এই হামলাগুলো কিছু কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করতেও সফল হয়েছে এবং কিছু ঘটনা সম্ভবত জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচনের ফল ঘোষণা দুপুরের মধ্যে
জাকসু নির্বাচনের ফল ঘোষণা দুপুরের মধ্যে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে এখনো। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) গণনার পর দুপুরের মধ্যে ফল Read more

ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু
ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরের দিনে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার Read more

মক্কা নগরীকে ঘিরে নতুন পরিকল্পনা সৌদির
মক্কা নগরীকে ঘিরে নতুন পরিকল্পনা সৌদির

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের বাইরে একটি বিশাল সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ প্রকল্পের আওতায় নামাজ, আবাসন ও আতিথেয়তা Read more

তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ
তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ

তিন দফা দাবিতে আজ রবিবার (২৬ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র Read more

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী
জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির Read more

যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি হয়েছে। চুরি হওয়া এসব শিল্পকর্মগুলো যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন