মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে  ৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০১ সেপ্টপম্বর) ভোর পাঁচটার সময় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল। জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া অন্তত পাঁচটি মামলার এজাহারে আশরাফুজ্জামান হিসামের নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরপর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, মাগুরার আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তালাবদ্ধ একটি ব্যাগসহ আশরাফুজ্জামান হিসামকে গ্রেফতার করা করে থানায় নেওয়া হয়। তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার খবর পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। আশরাফুজ্জামান হিসামকে নিতে মাগুরা সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাগুরা থেকে পুলিশ দল আসার পর আশরাফুজ্জামানের ব্যাগের তালা খুলে দেখা হবে। ধারণা করা হচ্ছে, ব্যাগের মধ্যে তার পাসপোর্ট আছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব: মমতা
বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, রাজ্যটিতে ভোটার Read more

নওগাঁয় জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক
নওগাঁয় জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক

নওগাঁর আত্রাইয়ে জুয়ার আসর থেকে বিএনপি-যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। এ সময় তাদের কাছ থেকে দেশীয় Read more

আনোয়ারায় শিক্ষাঙ্গনে অনভিপ্রেত টিকটক ভিডিও, উদ্বিগ্ন স্থানীয়রা
আনোয়ারায় শিক্ষাঙ্গনে অনভিপ্রেত টিকটক ভিডিও, উদ্বিগ্ন স্থানীয়রা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে অশোভন টিকটক ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে Read more

রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক
রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) Read more

যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ
যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান বলে জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের Read more

পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের উন্নতি
পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের উন্নতি

বিশ্বে পাসপোর্টের মানের তালিকায় সামান্য উন্নতি হয়েছে বাংলাদেশের। তালিকায় মোট ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট ৯৫তম স্থানে রয়েছে। আগের বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন