বিশ্বের মুসলিমদের উদ্দেশে ইরানের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই বার্তায় তিনি ইসরায়েলকে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন।বার্তায় এই সপ্তাহের শুরুতে ইয়েমেনের প্রধানমন্ত্রী এবং আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যার পর ইসরায়েলের দুর্বৃত্ত আচরণ বন্ধে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। খবর ইরনা ও ইরান ইন্টারন্যাশনালের।রবিবার (৩১ আগস্ট) জারি করা ওই বার্তায় ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি এবং আরও বেশ কয়েকজন ইয়েমেনি মন্ত্রীকে শহীদ বলে বর্ণনা করেন পেজেশকিয়ান। তিনি ইয়েমেনি জনগণ ও বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ইসরায়েলের সন্ত্রাসী অপরাধ আবারও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তীব্রতা ধারণ করেছে। এর প্রতিবাদকারীরাও (হুতি) হামলার শিকার হচ্ছে।তিনি ইসরায়েলকে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। আইন ভঙ্গকারী আচরণ বন্ধ করার জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ আহ্বান করে পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সরকারের (বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার) দুর্বৃত্ত এবং আইনহীন আচরণ বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। তাদের কাজ এখন শান্তি, আইন, নৈতিকতা এবং মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে।ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাকের কালিবাফও ইয়েমেনি প্রধানমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তাদের হত্যাকাণ্ড ইসরায়েলি সরকারের ধারাবাহিক অপরাধের ইতিহাসকে তুলে ধরে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ Read more

সান্তোসে আরও একবছর থাকছেন নেইমার
সান্তোসে আরও একবছর থাকছেন নেইমার

শৈশবের টানে আবারও ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সি গায়ে জড়িয়েছিলেন নেইমার জুনিয়র। গতবছর জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে এক বছরের Read more

আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী
আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি Read more

মাদারগঞ্জে ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ
মাদারগঞ্জে ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জে ঘরের ভেতরে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরেক যুবকের গলার শ্বাসনালি কেটে হত্যার চেষ্টা Read more

আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেছেন।তিনি সোমবার (২১ এপ্রিল) Read more

নিষিদ্ধ দলের নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার
নিষিদ্ধ দলের নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবা দিতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন