বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন। তার আগে ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু এই পদে ছিলেন। রুবাবা সোমবার থেকেই নতুন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বোর্ড সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।তিনি ইশফাক আহসানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন। এনএসসির অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে, ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি বোর্ড নির্বাচনের পর এনএসসি দুইজন পরিচালক মনোনীত করেছিল— ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সল আশিক। কিন্তু ইশফাকের মনোনয়ন ঘিরে বিতর্ক শুরু হয়। জানা যায়, তিনি একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।এনএসসি প্রথমে তার অপসারণের কথা জানিয়েছিল, তবে পরে পরিষ্কার করে জানানো হয় যে, ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এরপরই তার জায়গায় রুবাবা দৌলাকে নিয়োগ দেওয়া হয়।বর্তমানে রুবাবা দৌলা ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি নেপাল ও ভুটানের কার্যক্রমও দেখছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।কর্পোরেট জীবনের পাশাপাশি খেলাধুলার প্রশাসনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি। বর্তমানে তিনি স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরমে মাস্ক পরতে নারাজ মেট্রোরেল যাত্রীরা, মানছেন না নির্দেশনা
গরমে মাস্ক পরতে নারাজ মেট্রোরেল যাত্রীরা, মানছেন না নির্দেশনা

করোনার সংক্রমণ এড়াতে যাত্রীদের মাস্ক পরার নির্দেশনা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মেট্রোরেল কর্তৃপক্ষের এই অনুরোধ মানছেন Read more

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ডাকাতের হামলা, দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ডাকাতের হামলা, দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দুই নৈশ প্রহরীর মৃতদেহ সমুদ্র থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।নিহতারা  Read more

স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে  লাখো মানুষ এখন সোহরাওয়ার্দী উদ্যানের পথে। অনুষ্ঠান শুরু Read more

দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ
দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ

বাংলাদেশ দলের হয়ে আগের রাতে শারজাহতে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। এর ২৪ ঘণ্টার মাথায় নামলেন আইপিএলের মঞ্চে, দিল্লি Read more

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম Read more

ভারতে মেট্রো স্টেশনে হাঁটুজল, ছাদ চুঁইয়ে পড়ছে পানি
ভারতে মেট্রো স্টেশনে হাঁটুজল, ছাদ চুঁইয়ে পড়ছে পানি

ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে নতুন চালু হওয়া ওয়ারলি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন বৃষ্টির পানিতে ডুবে গেছে। নবনির্মিত এই স্টেশনটি মাত্র কিছুদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন