চলতি মাসেই ভারত ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে মাঠে গড়াবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগের আসরের তুলনায় এবার প্রাইজমানি বেড়েছে চার গুণ, যা পুরুষদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।আইসিসির ঘোষণা অনুযায়ী, এবারের নারী বিশ্বকাপের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি ৩৭ লাখ টাকা। সবশেষ ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল মাত্র ৩.৫ মিলিয়ন ডলার (প্রায় ৪২ কোটি টাকা)।এবারের বিশ্বকাপে প্রতিটি অংশগ্রহণকারী দল আড়াই লাখ ডলার করে পাবে, এমনকি কোনো ম্যাচ না জিতলেও। অর্থাৎ বাংলাদেশও যদি জয়বিহীন থাকে, তবু পাবে প্রায় তিন কোটি টাকা। শুধু তাই নয়, গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৩১৪ ডলার করে।সপ্তম ও অষ্টম স্থান অর্জনকারী দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার, পঞ্চম ও ষষ্ঠ দল পাবে ৭ লাখ ডলার করে। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ১.১২ মিলিয়ন ডলার করে, যা আগের আসরের তুলনায় প্রায় ২৭৩ শতাংশ বেশি।সবচেয়ে বড় অঙ্কটা বরাদ্দ রাখা হয়েছে ফাইনালের জন্য। রানার্সআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার (প্রায় ২৭ কোটি টাকা), আর চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার (প্রায় ৫৪ কোটি টাকা)। এটি ২০২২ সালের চ্যাম্পিয়ন পুরস্কারের তুলনায় ২৩৯ শতাংশ বেশি।আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘নারী ক্রিকেটের অগ্রগতিতে এ ধরনের আর্থিক পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ। পুরুষ ও নারীদের সমান দৃষ্টিতে দেখা আমাদের দায়িত্ব, আর এই পদক্ষেপ সে লক্ষ্যেই নেয়া হয়েছে।’প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড- এই আট দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে লড়বে। প্রথম রাউন্ডে ২৮, সঙ্গে দুটি সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ৩১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে। খেলাগুলো হবে মোট পাঁচটি ভেন্যুতে- কলম্বো, ডিওয়াই পাতিল, ইন্দোরের হোলকার, গুয়াহাটির বর্ষাপাড়া ও বিশাখাপত্তনমের ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলপুরে পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ফুলপুরে পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাছ থেকে ময়না পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়া এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৩ জুলাই) Read more

দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার Read more

বাঁশের বাহারি পণ্যে ঘুরছে মাইকেলের জীবনের চাকা
বাঁশের বাহারি পণ্যে ঘুরছে মাইকেলের জীবনের চাকা

চার্জার ভ্যানে ছোট মাইক লাগিয়ে গানের সুর ও ছন্দে নিজের তৈরি বাঁশের পণ্য বিক্রি করছেন মাহালি মাইকেল মার্ডি। চার্জার ভ্যান Read more

ঝিনাইদহে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স
ঝিনাইদহে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স

বীমা পলিসির মেয়াদ শেষ হবার পরেও, ঝিনাইদহে ৩ হাজার গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। বিষয়টি নিশ্চিত Read more

বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ির সীমানা বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধের নাম মো:নবিউল হক (৭৫)। সে Read more

চট্টগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।আজবুধবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন