চট্টগ্রামের পটিয়া থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।আজবুধবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন বাদামতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. দিদারুল ইসলাম (৩৮)। তিনি পটিয়া উপজেলার আশিয়া মল্লাপাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোজাফফর হোসেন জানান, দিদারুল ইসলামের বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টা সংক্রান্ত একটি মামলা রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার অবস্থান শনাক্ত করে বুধবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিদারুল ইসলাম মামলার ঘটনার সময় পটিয়া এলাকায় উপস্থিত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার দিদারুলের বিরুদ্ধে এর আগেও চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তাঁদেরও বিচার হবে’
‘অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তাঁদেরও বিচার হবে’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি একটি Read more

ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা
ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের Read more

নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে পানিতে ডুবে নিখোঁজ দুই ঘন্টা পর আবির ইসলাম নামে (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

পত্রিকা: ‘আগের সব সংস্থার নিবন্ধন বাতিল, কমলো পর্যবেক্ষকের বয়সও’
পত্রিকা: ‘আগের সব সংস্থার নিবন্ধন বাতিল, কমলো পর্যবেক্ষকের বয়সও’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে গোপালগঞ্জের থমথমে পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে আগের নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল, সংস্কারের বিষয়ে Read more

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮টি অবৈধ জাল জব্দ
মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮টি অবৈধ জাল জব্দ

কুমিল্লার মেঘনা উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল Read more

২০ মাস পর বাবা তৃতীয় চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির সাক্ষাৎ
২০ মাস পর বাবা তৃতীয় চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির সাক্ষাৎ

গত প্রায় ২০ মাস পর বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ প্রিন্স হ্যারি। বুধবার রাজা চার্লসের সঙ্গে চা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন