বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হয়েছেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।এছাড়া গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক উদ্ভূত পরিস্থিতিতে রাত ৯টা ৩০ মিনিটে অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের আজ সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টায় হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা গুচ্ছ গুচ্ছ মিছিল নিয়ে কামাল রঞ্জিত মার্কেটে এসে জমায়েত হতে থাকেন। এ ছাড়া তারা এই হামলার জন্য প্রোক্টরিয়াল বডির পদত্যাগ অথবা জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।এসময় আন্দোলনকারীরা ‘কথাল কথাল হল ছাড়, হল কি তোর বাব দাদার? আমার ভাইয়ের রক্ত ঝরে প্রশাসন কি করে?’ ইত্যাদি স্লোগান দেন।পশুপালন অনুষদের শিক্ষার্থী হিমেল জানান, ‘আমাদের যৌক্তিক আন্দোলনে বহিরাগতদের হামলা অত্যন্ত নিন্দনীয়। হল কারো বাবার সম্পত্তি না যে বলবে আর হল ছেড়ে দেব। জীবন যাবে, তবুও হল ছাড়ব না। আমাদের কণ্ঠরোধ করার জন্যই প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে।’কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী আহাদ জানান, ‘আমরা যৌক্তিক বিষয়ে আন্দোলন করছি। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বহিরাগত এনে আমাদের ওপর হামলা করছে। এ ছাড়া আমাদের কণ্ঠরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে টহল দিচ্ছে। তবে আমরা হল ছাড়ব না, যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। এর আগে আমরা সারারাত উপাচার্যের বাসভবনের সামনে শুয়ে ছিলাম, অথচ তারা এসব দাবিকে তাচ্ছিল্য করছে।’বায়োইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী তাহসিন জানান, ‘কোনো দাবিতে তারা বহিরাগত এনে আমাদের ভাই–বোনদের আঘাত করল, তার জবাব দেবে কে? এই ঘটনার জন্য প্রোক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে, না হলে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাস্তা যেন চাষের জমি, দশ গ্রামের মানুষের গলার কাঁটা ৩ কিলোমিটার রাস্তা
রাস্তা যেন চাষের জমি, দশ গ্রামের মানুষের গলার কাঁটা ৩ কিলোমিটার রাস্তা

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আজিজুলপুর টু বাহাদুরাবাদ খেওয়া ঘাট পর্যন্ত কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের Read more

হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

নোয়াখালী কোম্পানীগঞ্জে 'হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশন' এর শুভ সূচনা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷সোমবার Read more

আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ কাল
পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ কাল

পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত আছে। এতে পুঁজি হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের Read more

খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষের মুখে থাকা বাংলাদেশকে শস্যশ্যামলা দেশে পরিণত করেছিলেন Read more

এবার ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস
এবার ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন