ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষের মুখে থাকা বাংলাদেশকে শস্যশ্যামলা দেশে পরিণত করেছিলেন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন।সোমবার (১৬ মার্চ) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খননকাজের উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, নওগাঁ ধান উৎপাদনের জন্য দেশের অন্যতম শীর্ষ জেলা। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদাও বাড়ছে। তাই দেশের খাদ্য চাহিদা আমাদের নিজেদেরই পূরণ করতে হবে। প্রধানমন্ত্রী আমাকে তার টিমে রেখেছেন মানুষের সেবা করার জন্য। ভূমি সংক্রান্ত নানা অভিযোগ রয়েছে, সেগুলো দূর করতে আমরা কাজ করছি।তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ে যাতে কোনো অনিয়ম ও দুর্নীতি না থাকে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে এসেছি।নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপুসহ অন্যরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থুথু নিক্ষেপ নিয়ে সিটি ও ড্যাফোডিল শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতি ৩০ কোটি টাকা
থুথু নিক্ষেপ নিয়ে সিটি ও ড্যাফোডিল শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতি ৩০ কোটি টাকা

সাভারের আশুলিয়ায় থুথু নিক্ষেপকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামলেও এখনও থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়ার সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। Read more

‘হরর’ বা ভীতিকর সিনেমা কীভাবে আপনার উদ্বেগ কমাতে সাহায্য করে?
‘হরর’ বা ভীতিকর সিনেমা কীভাবে আপনার উদ্বেগ কমাতে সাহায্য করে?

আমার বয়স যখন প্রায় ১৬, তখন আমি ভেবেছিলাম সিনেমা দেখে কাটানোর রাতটা বেশ মজার হবে। কিন্তু দেখা গেল, আমি ভুল Read more

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা

ফৌজদারী অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের Read more

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আব্দুল আহাদ মল্লিক হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ Read more

মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়
মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন ভারতে অবস্থান করছেন। মায়ের সঙ্গে দেখা করতেই ঈদুল আজহার আগের দিন, Read more

পাংশায় ওসির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
পাংশায় ওসির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন