জমিসহ পারিবারিক ও অর্থ বিরোধের জেরে নেত্রকোনায় দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও তিনজন আহত রয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাতে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া (৫৫), নুর মোহাম্মদ (২৯) ও রফিক (৪২)। আহত মনোয়ারাসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলছিল সাবেক ইউপি সদস্য দোজাহান ও রফিকের মধ্যে।গত শনিবার জেলা বিএনপির কাউন্সিল শেষে রাতে বাড়ি ফিরছিলেন দোজাহান। পথিমধ্যে জামাটি বাজারের পাশে নবী হোসেন ডাক্তারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপরে অতর্কিতভাবে দোজাহানের ওপর হামলা চালায়।খবর পেয়ে দোজাহানের স্বজন সমর্থকরা রফিকের বসত বাড়ি গিয়ে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ৫ জন আহত হয়। উদ্ধার করে তাদের নেত্রকোনা হাসপাতালে নিয়ে আসলে দোজাহান ও নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে তিনজনকে ময়মনসিংহ পাঠালে রফিককে ময়মনসিংহে মৃত ঘোষণা করে বলে লোকমুখে শোনা যাচ্ছে।পুলিশ জানায়, জেলা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়ার সাথে একই এলাকার রফিক মিয়ার পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে রফিক মিয়ার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকে। পরে জেলা বিএনপির কাউন্সিল থেকে দোজাহান বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দোজাহান মেম্বারের লোকজন। সেখানে চারজনকে আহত করলে আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে নুর মোহাম্মদ নামে আরও একজন মারা যায়।তবে নেত্রকোনা পুলিশ জানায়, দুজনের মৃত্যু নিশ্চিত। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলে জানায় পুলিশ। এদিকে দোজাহানের স্ত্রী বর্তমান ইউপি সদস্য জসুমা খাতুন জানান, তার স্বামীর সাথে টাকা নিয়ে বিরোধ ছিল। “আমার স্বামী টাকা পেতো। চাইতেই তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি সরকার জানান, লাশ এখনো ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত
বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পুরস্কারের অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দল Read more

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। আমি দায়িত্বে Read more

কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২
কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।শুক্রবার (২৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মুলিয়া Read more

বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই
বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিকাশ এজেন্টের কাছে টাকা জমা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক ডিলার। শনিবার Read more

লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 
লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়েছেন বাইক আরোহী প্রেমিক যুগল। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের Read more

ইতালিতে ব্যাগ থেকে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার
ইতালিতে ব্যাগ থেকে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এই খবর পাওয়ার পর থেকেই নিহত অভির দেশের বাড়ি মাদারীপুরের রাজৈর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন