কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা উপজেলার ভাটেররচর এলাকায় মহাসড়ক অবরোধ করেছে হোমনা-মেঘনা নাগরিক সমাজ।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আসন পুনর্বহালের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচির পর আনুমানিক এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া পুনর্বিন্যাসে কুমিল্লা-১ আসনকে দাউদকান্দি–মেঘনা এবং কুমিল্লা-২ আসনকে হোমনা–তিতাস একত্রিত করে ঘোষণা করা হয়। এই খসড়া প্রত্যাখ্যান করে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় নাগরিক সমাজ কমিশনের কাছে আবেদন করে। সেই আবেদনের শুনানি আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।হোমনা–মেঘনা নাগরিক সমাজের নেতারা বলেন, ভৌগোলিক, সামাজিক ও প্রশাসনিক দিক থেকে হোমনা ও মেঘনা উপজেলার মধ্যে দীর্ঘদিনের ঐক্য রয়েছে। তাই এই দুটি উপজেলা মিলিয়েই কুমিল্লা-২ আসন পুনর্বহাল করতে হবে।এ সময় মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন নাগরিক সমাজের নেতা আবদুল অদুদ মুন্সী, আজহারুল হক শাহিন, আলহাজ্ব মহিউদ্দিন, মোজাম্মেল হক মুকুল, সানাউল্লাহ সরকার, ফাতেমা আক্তার হেনাসহ অন্যরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার Read more

৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর
৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর

বলিউডের ‘বাদশাহ’, ‘কিং খান’, ‘রোমান্স কিং’ সব উপাধির মালিক– শাহরুখ খান আজ ৬০ বছরে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষে ভারতে Read more

নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না: শফিকুর রহমান
নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না: শফিকুর রহমান

অন্তর্বর্তী সরকারের প্রতি সকল রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে Read more

সীমান্ত থেকে নিয়ে যাওয়া ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সীমান্ত থেকে নিয়ে যাওয়া ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরে বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে Read more

৭ দিনে প্রবাসী আয় ৯ হাজার কোটি টাকা
৭ দিনে প্রবাসী আয় ৯ হাজার কোটি টাকা

দেশ থেকে অর্থপাচার কমেছে। কমেছে হুন্ডির দৌরাত্মও। আর এসব কারণে বৈধপথে বাড়ছে রেমিট্যান্স। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেড়ে গেছে Read more

ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ
ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন