সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়েছে। তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।রুহুল কবির রিজভী বলেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। এজন্য আমরা কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি। কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে।তিনি বলেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে আরপিও এবং সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচলা হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যাপারে কথা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের সামগ্রিক বিষয়ে আমরা কথা বলেছি। তবে সীমানা পুনর্নির্ধারণে কোনো স্পেসিফিক আসন নিয়ে আলোচনা হয়নি। রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জের বিষয়ে নানা সময়ে তুলে ধরেছি। আমরা আশা করি, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে। গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নূর। তার ওপর যেভাবে হামলা হয়েছে এটা নিন্দনীয়। তার ওপর হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। রিজভী আরও বলেন, কে নিবন্ধন পাবেন, কে পাবেন না, এটা কমিশনের ওপর নির্ভর করে। সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ইসি করবে বলে প্রত্যাশা বিএনপির।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে: টিআইবি
এনসিপি আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে: টিআইবি

নাগরিক সামাজিক সংস্থাটি বলছে, তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে সুশাসন, দুর্নীতিমুক্ত, জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির বিকশিত Read more

‘উন্নয়ন কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না’
‘উন্নয়ন কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না’

ময়মনসিংহের ত্রিশালে চলমান উন্নয়ন কাজের মান ও গতি বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ঠিকাদারদের নিয়ে অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তারা বলেছেন, ঠিকাদারদেরকে চলমান Read more

বাঘাইছড়িতে পৃথক অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার
বাঘাইছড়িতে পৃথক অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী উগলছড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।৩ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০টায় Read more

গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি
গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। Read more

বিএসএফের পুশইন, পঞ্চগড়ে ১১ বাংলাদেশি নারী-শিশু আটক
বিএসএফের পুশইন, পঞ্চগড়ে ১১ বাংলাদেশি নারী-শিশু আটক

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন