পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা ও ডানাকাটা সীমান্ত দিয়ে তাদের পুশইন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।বিজিবি সূত্র জানায়, পুশইনকৃত ব্যক্তিরা বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ধামেরঘাট ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে তারা অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের খোঁজে তারা অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকেছিলেন এবং সেখানকার বোম্বে শহরে অবস্থান করছিলেন। ২ মে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং ১৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রেখে বিমানযোগে ১২৫ জন বাংলাদেশিকে শিলিগুড়ি বিমানবন্দরে পাঠায়। এরপর বিএসএফ তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড় সীমান্তে পুশইন করে।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন শনিবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন
হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন

রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া Read more

সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই পরিচয়পত্র জালিয়াতি
সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই পরিচয়পত্র জালিয়াতি

‘সময়ের কণ্ঠস্বরের’ অনুসন্ধানে তথ্য জালিয়াতি করে সরকারি চাকরি গ্রহণ করার চাঞ্চল্যকর খবর উদ্ঘাটিত হয়েছে। জানা গেছে, নিজের বয়স, বাবা-মা’র নামসহ Read more

রাতে গোসলের পরেও অপরিষ্কার বিছানায় ঘুম লাভজনক নয়
রাতে গোসলের পরেও অপরিষ্কার বিছানায় ঘুম লাভজনক নয়

গোসল করলে মানুষের শরীর পরিচ্ছন্ন হয়। আলাদা একটা আবেশ ও চঞ্চলতা কাজ করে। শরীর ও মন চাঙ্গা হয়ে ওঠে। ফলে Read more

ড্রাইভার থেকে ক্যাসিনো এজেন্ট: হাফিজুলের ফাঁদে নিঃস্ব বহু পরিবার
ড্রাইভার থেকে ক্যাসিনো এজেন্ট: হাফিজুলের ফাঁদে নিঃস্ব বহু পরিবার

গত-কয়েক বছর আগেও একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ির ড্রাইভার ছিলেন হাফিজুল ইসলাম। নিত্যদিনের সঙ্গী ছিল অভাব-অনটন। অথচ অল্প সময়ের ব্যবধানে এখন Read more

পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা
পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিমতীর অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আল-মুগাইর থেকে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরাইল। এর ফলে স্থানীয় বসিন্দাদের মধ্যে Read more

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (০৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন