চট্টগ্রামের পটিয়ায় খুশি আকতার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে গিয়াস উদ্দিন সাইফুর দ্বিতীয় স্ত্রী। সাইফু দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত।শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে প্রবাসী স্বামী ভিডিও কল দেন, কিন্তু ব্যস্ততার কারণে কথা বলতে পারেননি। এতে অভিমান করে খুশি আকতার গলায় ফাঁস দেন। ঘটনাটি ভিডিও কলে প্রত্যক্ষ করে স্বামী দ্রুত ছোট ভাইয়ের স্ত্রীকে বিষয়টি জানান। পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কুসুমপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আকবর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথম স্ত্রীর সন্তানদের নিয়ে পারিবারিক কলহ ও মানসিক চাপে তিনি এই পথ বেছে নিয়েছেন।’ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান বলেন, ‘আত্মহত্যা বিষয়ে জানতে পেরেছি, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন Read more

খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক: অর্থ উপদেষ্টা
খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়েসহ পোষ্য কোটায় ভর্তি ৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়েসহ পোষ্য কোটায় ভর্তি ৩

গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় স্বাভাবিক মেধা তালিকায় চান্স না পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোটার সুবিধায় ২৪ জন শিক্ষার্থী ভর্তি Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮ বিলিয়ন ডলার

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০.৮ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।আর নিট রিজার্ভ বা Read more

মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে: উপদেষ্টা কবির
মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে: উপদেষ্টা কবির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান Read more

সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় ১২০ কিলোমিটার সমুদ্রসৈকত
সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় ১২০ কিলোমিটার সমুদ্রসৈকত

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত। প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন। কিন্তু সন্ধ্যা নামলেই এই সৈকতজুড়ে নামে অন্ধকার। কলাতলী, সুগন্ধা, লাবণী, শৈবাল- Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন