হৃদরোগে আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন চিকিৎসক। ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ঘটে এ ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ওই চিকিৎসকের নাম গ্র্যাডলিন রায়। তিনি চেন্নাইয়ের সাভিথা মেডিকেল কলেজের কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জন ছিলেন। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দেখতে রাউন্ড ভিজিটের সময় বড় হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় তার। গত বুধবার এই ঘটনা ঘটে। সুধীর কুমার নামে এক চিকিৎসক জানিয়েছেন, তার সহকর্মীরা তাকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করেন। কিন্তু তারা আর তার জ্ঞান ফেরাতে পারেননি। তিনি বলেছেন, ‘সিপিআর, স্টেন্টিংসহ জরুরি অ্যাঞ্জিওপ্লাস্টি, ইন্ট্রাঅর্টিক বেলুন পাম্প ও ইসিএম প্রয়োগ করা হয় গ্র্যাডলিন রায়ের ওপর। কিন্তু বাম পাশের প্রধান ধমনীতে ১০০ শতাংশ ব্লকেজ এবং বড় ধরনের হার্ট অ্যাটাক হওয়ায় তারা কিছুই করতে পারেননি।’সুধীর জানিয়েছেন, গ্র্যাডলিন রায়ের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ৩০ থেকে ৪০ বছর বয়সী অনেক চিকিৎসকই হঠাৎ করে হার্ট অ্যাটাক করছেন। কারণ হিসেবে তিনি বলেন, তরুণ চিকিৎসকদের দীর্ঘসময় কাজ করতে হয়। কেউ কেউ ১২ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন। আবার অনেককে এক শিফটেই ২৪ ঘণ্টা কাজ করতে হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৭ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৭ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ রবিবার (২৭ জুলাই) পুলিশ সদর Read more

বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ
বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ

বান্দরবানের থানচি উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের পর এক নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম চিংমা খেয়াং (২৯)। তিনি উপজেলা তিন্দু  Read more

নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা
নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা

নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য সরকারি চাকরিজীবীরা সময়সীমা নির্ধারণ করেছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ Read more

টেকনাফে ডাকাত দলের সাথে গোলাগুলি, বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
টেকনাফে ডাকাত দলের সাথে গোলাগুলি, বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ী এলাকায় যৌথবাহিনীর সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় কেউ হতাহত না হলেও এই অভিযানে Read more

দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির
দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির

দীর্ঘ এক মাসেরও বেশি সময় অসুস্থ থাকার পর আবারও জনসম্মুখে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন