মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে দেশটি গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও শান্তিপূর্ণ ব্যবহারের বৈশ্বিক প্রচেষ্টায় নতুন অধ্যায় সূচিত করল। গত ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আর্টেমিস অ্যাকর্ড এ স্বাক্ষর করে বিশ্বের ৫৪তম দেশ হিসেবে এতে যোগ দিয়েছে।বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন উপস্থিত ছিলেন। বর্তমানে চুক্তিতে বাংলাদেশসহ আরও ৫৩টি দেশ রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইউক্রেন, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, ব্রাজিল অন্যতম।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদিনে দুই সন্তানের জানাজা, কিশোরগঞ্জের পরিবারের অশ্রুসিক্ত বিদায়
একদিনে দুই সন্তানের জানাজা, কিশোরগঞ্জের পরিবারের অশ্রুসিক্ত বিদায়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় দুই বোনের অকাল মৃত্যুতে পরিবারটিতে এখন চলছে কেবলই আর্তনাদ। সন্তানদের হারিয়ে কেবলই বিলাপ করছেন Read more

বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প
বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই Read more

মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবক গ্রেফতার
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবক গ্রেফতার

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার Read more

আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান
আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার Read more

হালদা নদীতে অভিযানে জাল ও বরশি ধ্বংস
হালদা নদীতে অভিযানে জাল ও বরশি ধ্বংস

ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে হালদা নদী থেকে জব্দকৃত ১০টি চরঘেরা অবৈধ  জাল এবং ৩৫৭টি বিভিন্ন ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন