নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য সরকারি চাকরিজীবীরা সময়সীমা নির্ধারণ করেছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন বলেও হুশিয়ারি দিয়েছেন তারা। তবে এতো কম সময়ের মধ্যে এটি ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।’বুধবার (১০ ডিসেম্বর) পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি।এর আগে রাজধানীর এক হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।তিনি উল্লেখ করেন, ‘দেশে দরিদ্রতা বাড়ছে। এর অন্যতম কারণ ভালো প্রজেক্ট নিয়েও সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না। এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আইনে দুর্বলতা আছে, দুর্নীতি আছে, সিস্টেমের জটিলতা–সবকিছু মিলিয়েই সমস্যা।’উদ্যোক্তা তৈরির ওপর জোর দিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ঋণ নিয়ে উদ্যোক্তা হওয়া ভালো। নারীরা উদ্যমী, হিসাবী। তারা ফ্যামিলি ওয়েলফেয়ারে খরচ করে বেশি। তাই তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে।’তিনি আরও বলেন, ‘শহরে প্রপার্টি বাড়ছে, কিন্তু উচিত হলো একে ডিসেন্ট্রালাইজ করা। শহর দরকার আছে, কিন্তু গ্রামকে আরও চমৎকার এবং আকর্ষণীয় করতে হবে। এসডিএফের রোল আরও বলিষ্ঠ হতে হবে। সুবিধাভোগী বাড়াতে হবে। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও আত্মমানবতায় অবদান রাখতে হবে।’উল্লেখ্য, গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়। সে হিসাবে কমিশনের হাতে সময় রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পর্নোগ্রাফি মামলায় ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার
পর্নোগ্রাফি মামলায় ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বেহেস্তী রহমান ঈদকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে তাকে আদালতের Read more

বিপাশা বসুর ছবিতে তোলপাড় নেটদুনিয়া
বিপাশা বসুর ছবিতে তোলপাড় নেটদুনিয়া

বিপাশা বসুর নামটা শুলনেই চোখে ভেসে ওঠে বোল্ড এক আবেদনময়ী নায়িকার প্রতিচ্ছবি। একসময় বলিউডে তিনি বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। Read more

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। আজ সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে Read more

সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে মুরাদুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে Read more

মধুমতি নদীর ভয়াবহ ভাঙন, হুমকির মুখে ৫ গ্রাম
মধুমতি নদীর ভয়াবহ ভাঙন, হুমকির মুখে ৫ গ্রাম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ মধুমতি নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। এতে প্রতিদিন নদীগর্ভে বিলীন Read more

মাফিয়া, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ সিস্টেমের পরিবর্তন করবো: নাহিদ
মাফিয়া, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ সিস্টেমের পরিবর্তন করবো: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বলে আমরা আবারও রাজপথে নেমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন