কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ী এলাকায় যৌথবাহিনীর সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় কেউ হতাহত না হলেও এই অভিযানে ডাকাত দলের ফেলে যাওয়া দেশী-বিদেশী অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ গুলির চালান উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাত দলের জিম্মি দশায় আটক থাকা স্থানীয় এক যুবককেও উদ্ধার করতে সক্ষম হয় অভিযানিক দলের সদস্যরা। রবিবার (০৬ জুলাই) দুপুর ১টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ শাখায় দায়িত্বরত লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দীন রশিদ তানভীর গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে টেকনাফের হ্নীলা ইউনিয়নের অন্তর্গত জাদিমুরা এলাকা সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় সশস্ত্র ডাকাত দলের একটি গ্রুপ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উক্ত এলাকায় অবস্থান নিয়েছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী শনিবার দিবাগত গভীর রাতে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করতে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দলের সদস্যরা অভিযানের উপস্থিতি অনুভব করতে পেরে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে অভিযানিক দলের সদস্যরাও বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়লে ডাকাত দলের সদস্যরা পিছু হটে কৌশলে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশি করে বিদেশী তৈরি একটি জি-৩ রাইফেল, একটি ৬৫ মিমি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি একনলা বন্দুক ৩টি, ৩ হাজার ১০০ রাউন্ড রাইফেলের গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি ডাকাত দলের জিম্মি দশায় আটক থাকা অপহৃত এক যুবককে উদ্ধার করতেও সক্ষম হয়। উদ্ধারকৃত ভিকটিম হলেন- টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের পুত্র মো. সোহেল (২০)। উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গুলির চালানটি পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ডাকাত দলের জিম্মি দশা থেকে উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি, সম্পাদক মোমেন
নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি, সম্পাদক মোমেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব Read more

সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার
সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সব নাগরিককে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান Read more

আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল
আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল

‎চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মো.আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনারে পৃথকভাবে আবেদন করেছে দুই ব্যাংকসহ একই আসনের জামায়াতের Read more

এক কাপ চায়ের দামে মিলছে ১টি ছাগলের চামড়া
এক কাপ চায়ের দামে মিলছে ১টি ছাগলের চামড়া

দিনাজপুরের ফুলবাড়ীতে কোরবানির ঈদের পর চামড়ার বাজারে চরম বিপর্যয় নেমে এসেছে। সরকার নির্ধারিত মূল্যে কোনো চামড়াই বিক্রি হচ্ছে না। গরুর Read more

ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২২ জুন) সকালে Read more

খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক
খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক

খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে দুই হাজতি আসামি পালিয়ে গেছেন। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। একইসঙ্গে পালিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন