জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে নুরুল হক নুরকে ওই হাসপাতাল থেকে বের করা হয়।নুরুল হক নুরের সঙ্গে হাসপাতালে থাকা নেতাকর্মীরা জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হবে। এর আগে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়।তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ
দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ

সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম Read more

দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

তালেবান সরকারের আমন্ত্রণে মামুনুল হকসহ ৬ আলেম আফগানিস্তানে
তালেবান সরকারের আমন্ত্রণে মামুনুল হকসহ ৬ আলেম আফগানিস্তানে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) তারা দেশটির Read more

‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত
‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত

আলোচিত নতুন লোগো সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. Read more

দোকান থেকে নাশতা কিনে ভেতরে মিলল সাপ!
দোকান থেকে নাশতা কিনে ভেতরে মিলল সাপ!

বেকারি দোকান থেকে নাশতা কিনেছিলেন এক নারী। বাসায় নিয়ে সেই নাশতা খেতে গিয়ে দেখলেন তার মধ্যে এক সাপ!চাঞ্চল্যকর এই ঘটনাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন