বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে তারা বলছে, ‘ইমারাতে ইসলামিয়া’ বা তালেবান সরকারের আমন্ত্রণে সফরকারী দলটি আফগানিস্তানে গেছে। কাবুলে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে।’বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন’ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি।তবে পশ্চিমা বিশ্বের সমালোচনা বিষয়টি নিয়ে মাওলানা মামুনুল কেন পরিদর্শন করছেন এ বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানান, ‘সেখানে আসলে নারী অধিকার লুণ্ঠন বা হরণ হচ্ছে কি না এটা বাস্তবে দেখলো তারা। অনেক সময় হয় না যে, একটা বিষয়ে বিভ্রাট ধারণা থাকে, একটা শ্রেণির লোক তো এই বিষয়টা প্রচার করে যে নারীর অধিকার নারীকে ঘরে আটকায়া রাখে এই বিষয়টা তারা জানলো আসলে বিষয়টা সত্য কি না’। এদিকে, খেলাফত মজলিসের আমির ও তার প্রতিনিধি দল এমন এক সময়ে এই সফর করছেন, যখন বাংলাদেশের রাজধানী ঢাকায় তার ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলছে।জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে এই দলটির বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে।রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলছেন, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতারা আফগানিস্তানে গিয়েছেন এমন কোনো নজির নেই।এই প্রথম কোনো দলের নেতাদের আফগানিস্তান সফরের কথা শুনছেন তারা। তবে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানান, এই সফরটি দলীয় কোনো সফর নয় বরং ওলামা সমাজের সফর।একইসাথে সফরে দলের আমির মামুনুল হক থাকলেও রাজনৈতিক ব্যক্তিত্ব নয় এমন অনেকেই আছেন বলে জানান তিনি। জানান, এর আগে ২০০১ সালেও ‘ওলামা সমাজ’ আফগানিস্তান সফর করেছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে খেলাফত মজলিশ জানায়, সফরের সময় দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কান্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধি দল আলোচনায় অগ্রাধিকার দেওয়া হবে।এই সফরে আমির মামুনুল হকসহ সাত সদস্যের দলটি মধ্যএশিয়ার আরও কয়েকটি দেশ সফর করবেন বলে জানানো হয়েছে। দলটি জানিয়েছে, গত ১৪ই সেপ্টেম্বর আমির মামুনুল হকসহ প্রতিনিধি দল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে তারা ওমরাহ আদায় শেষে বুধবার সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান।দলটির মহাসচিব জালালুদ্দীন আহমদ জানিয়েছেন, বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে আলোচনা ও সম্পর্কোন্নয়নের জন্য এই সফর অনুষ্ঠিত হচ্ছে।‘সফরটা কোনো দলীয় উদ্যোগে নয়, যারা গেছেন অনেকে রাজনীতি করেন না এমন লোকও আছেন। বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল সম্পর্কোন্নয়নের জন্য গিয়েছেন।’মামুনুল হক ছাড়াও সফররত বাকিরা হলেন—হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর),দলটির আরেক নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ
মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে ‘‘খারাপ আচরণ’’ করায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার (১৪ এপ্রিল) চীনের Read more

সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে Read more

তামিমদের সঙ্গে জরুরি বৈঠকে বিসিবি সভাপতি
তামিমদের সঙ্গে জরুরি বৈঠকে বিসিবি সভাপতি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত কিছুদিন ধরে উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটার ও Read more

পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৬
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৬

পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতরা বেলুচিস্তান কনস্টাবুলারি প্রাদেশিক পুলিশের সদস্য। আজ মঙ্গলবার Read more

গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু
গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পাটবাজার Read more

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন