বেকারি দোকান থেকে নাশতা কিনেছিলেন এক নারী। বাসায় নিয়ে সেই নাশতা খেতে গিয়ে দেখলেন তার মধ্যে এক সাপ!চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায়। এই ঘটনায় বেকারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই নারী। বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানার মাহাবুবনগর জেলায় এক নারী একটি স্থানীয় বেকারি থেকে কেনা নাশতার ভেতরে সাপ পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।শ্রীশৈলা নামের ওই নারী জাডচারলা পৌরসভার আইয়েঙ্গার বেকারি থেকে একটি এগ পাফ ও একটি কারি পাফ কিনেছিলেন। বাড়িতে ফিরে তিনি তার সন্তানদের সঙ্গে খাওয়ার জন্য কারি পাফটি খুললে তার ভেতরে একটি সাপ দেখতে পান।তিনি বিষয়টি নিয়ে কথা বলতে বেকারিতে ফিরে গেলে মালিক উদাসীনভাবে উত্তর দেন এবং অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দেন বলে অভিযোগ করা হয়েছে। এমন জবাবে ক্ষুব্ধ হয়ে শ্রীশৈলা তার পরিবারের সদস্যদের নিয়ে জাডচারলা থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে লড়ছেন ৬৯ জন
চাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে লড়ছেন ৬৯ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে মোট ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) Read more

ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ যেতে পারবে বাড়ি : নৌপরিবহন ও সেতু মন্ত্রী
ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ যেতে পারবে বাড়ি : নৌপরিবহন ও সেতু মন্ত্রী

বরিশালে সেতু উদ্ধোধনে সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন- ঈদ উদযাপনে আগামী দুই থেকে তিনদিনের Read more

ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা
ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা Read more

দ্বিতীয় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে আসন ফাঁকা ২১৮টি
দ্বিতীয় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে আসন ফাঁকা ২১৮টি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে মোট ২১৮টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের Read more

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এসময় Read more

আবারও ৫০ ওভার খেলতে ব্যর্থ বাংলাদেশ
আবারও ৫০ ওভার খেলতে ব্যর্থ বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের ৩ ম্যাচের কোনো ম্যাচে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। এনিয়ে বেশ আক্ষেপের সুরেই বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন