পুলিশি প্রোটোকলে কার্যালয় ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত ১০টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে একটি কালো গাড়িতে করে কার্যালয় ছাড়েন তিনি।এ সময় গণ অধিকার পরিষদের কিছু সমর্থক জি এম কাদেরের গাড়ি অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।এর আগে রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।এতে মারাত্মক আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) পদত্যাগপত্র জমা দেনে তিনি।এর আগে, সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির Read more

অস্ত্রোপচারের পর ফজলুর রহমান বাবুর খোঁজে চঞ্চল চৌধুরী
অস্ত্রোপচারের পর ফজলুর রহমান বাবুর খোঁজে চঞ্চল চৌধুরী

ওপেন হার্ট সার্জারি করা হয়েছে অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবুর। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। Read more

ইনু-হানিফসহ ৪ আ.লীগ নেতার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইনু-হানিফসহ ৪ আ.লীগ নেতার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ Read more

‌‘স্ত্রী স্বাবলম্বী হলে স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারবেন না’
‌‘স্ত্রী স্বাবলম্বী হলে স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারবেন না’

আর্থিকভাবে স্বাবলম্বী হলে ভরণপোষণ বা অ্যালিমনি না দেওয়ার পক্ষে রায় দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণ করে মন্তব্য করেছে, স্থায়ী ভরণপোষণ Read more

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ
দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ

জুলাই সনদ দ্রুত সময়ের মধ্যে তৈরি হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।  রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে Read more

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন