চট্টগ্রামের ফটিকছড়িতে খামারির খামারের মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি মেছোবাঘ। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার নানুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহমত বাড়ি এলাকা থেকে বাঘটিকে উদ্ধার করা হয়।স্থানীয় কৃষক এয়াকুব আলী জানান, ‘আমার খামারের বেশ কিছু মুরগি দীর্ঘদিন ধরে অজ্ঞাত প্রাণী খেয়ে ফেলছিল। সন্দেহ থেকে আমি একটি ঝুড়ি ফাঁদ তৈরি করি। ভোরে মুরগি ধরতে খামারে ঢুকলে ফাঁদে আটকা পড়ে মেছোবাঘটি।’নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে বিষয়টি জানালে আমি ঘটনাস্থলে গিয়ে বাঘটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করি।’ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, ‘গ্রামবাসীর হাতে ধরা মেছোবাঘটিকে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে এটিকে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার
নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা Read more

৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান
৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান

ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার Read more

ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার
ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার Read more

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে Read more

মিয়ানমারের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার
মিয়ানমারের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার

মিয়ানমারে জাতীয় নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। সোমবার (১৮ আগস্ট) দেশটির জাতীয় নির্বাচন Read more

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোন্থা
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোন্থা

শক্তি সঞ্চার করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা। আশপাশে বেড়েছে বাতাসের গতিবেগও। এর গতিপথ ভারতের অন্ধ্র প্রদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন