গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি অফিসের চেয়ারে বসে এক তরুণী টিকটক ভিডিও বানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪টার দিকে এই তরুণী The brand @shimaqueen22 নামের টিকটক আইডিতে ভিডিওটি ছাড়েন।এতে দেখা যায়, তরুণী ওই অফিসের চেয়ারম্যানের চেয়ারে বসে এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজ্জাদ নূরের একটি গানের সাথে লিপসিং করছেন।ভিডিওতে আরো দেখা যায়, পেছনের দেয়ালে লাগানো বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা চেয়ারম্যানদের নাম ও মেয়াদকাল লেখা একটি নামফলক। পাশেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোর নীচে লেখা ‘চেয়ারম্যান উপজেলা পরিষদ, গোলাপগঞ্জ সিলেট’। তবে গোলাপগঞ্জ শব্দটি আংশিক রয়েছে। টেবিলের বামপাশে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে মহান বিজয় দিবসের বানানো একটি ক্রেস্ট রয়েছে।ভিডিওটি প্রায় সাড়ে ৫ হাজার ভিউ হয়েছে। ৫৪২ রিএকশন ও ২৮টি কমেন্ট রয়েছে। ভিডিওটির কমেন্টে একজন ইউজার মন্তব্য করেছেন, ‘অভিনন্দন উপজেলা চেয়ারম্যান সাহেবা’।তবে এই তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম আমেরিকায় চলে যান। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সারাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করে।সচেতন মহল প্রশ্ন তুলেছেন, চেয়ারম্যান যেহেতু নেই, তাহলে এই অফিসের তালা খুলে কারা টিকটক ভিডিওর সুযোগ দিলো? তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সিসিটিভি ফুটেজ দেখলেই প্রমাণ পাওয়া যাবে এই টিকটক ভিডিও করার সুযোগ করে দিলো কে বা কারা?এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, ‘আমরা ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই তরুণীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় জিডি করেছি। এ ঘটনায় প্রাথমিকভাবে আমরা দায়িত্বে অবহেলার কারণে ৩ জনকে শোকজ করছি। এছাড়া উপজেলা প্রকৌশলীর মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করছি। এ সময় ওই তরুণীর সাথে আরেকটি মেয়ে ছিলো’ বলে জানান ইউএনও।গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জিডির বিষয়টি নিশ্চিত করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চালানো সর্বশেষ এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।২০২৪ সালের Read more

ইতালিতে বাংলাদেশসহ ৩৭ দেশের নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ
ইতালিতে বাংলাদেশসহ ৩৭ দেশের নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ

ইতালিতে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা দিয়েছে দেশটির সরকার।৷  ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA)-এর বাইরের দেশগুলো থেকে Read more

৫ অক্টোবর: নামাজের সময়সূচি
৫ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২০ আশ্বিন ১৪৩২ বাংলা, ১২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন
এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন

রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া জান্নাতারা রুমী (৩০) নামের এনসিপি নেত্রীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন