শক্তি সঞ্চার করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা। আশপাশে বেড়েছে বাতাসের গতিবেগও। এর গতিপথ ভারতের অন্ধ্র প্রদেশের দিকে। এটি সন্ধ্যা বা রাতে উপকূলে আঘাত হানতে পারে।আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেয়া ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোন্থা আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১২৫০ কিলোমিটার, মোংলা থেকে ১১৪০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারে মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গাজীপুরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুর সদর উপজেলায় চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার বাঘের Read more

‘ধুরন্ধর ২’-এ রণবীরের ঝলক, খোলামেলা প্রশংসা করলেন আল্লু অর্জুন
‘ধুরন্ধর ২’-এ রণবীরের ঝলক, খোলামেলা প্রশংসা করলেন আল্লু অর্জুন

গতকাল প্রিভিউ শো-তে কিছুটা ঝামেলার সম্মুখীন হলেও আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধরের নতুন স্পাই অ্যাকশন থ্রিলার Read more

কেনিয়ায় শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে নিহত ২৫
কেনিয়ায় শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে নিহত ২৫

কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার Read more

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে Read more

পূর্বঘোষিত সময়ে নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা: ফখরুল
পূর্বঘোষিত সময়ে নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা: ফখরুল

পূর্বঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে নিশ্চয়তা দিতেই প্রধান উপদেষ্টা ডেকেছিলেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন