বরগুনার পাথরঘাটায় আকাশে বিদ্যুৎ চমকালে থমকে যায় বিদ্যুৎ ও নেটওয়ার্কিং ব্যবস্থা। কথাটি হাস্যকর মনে হলেও এটাই দিন দিন বাস্তব হয়ে যাচ্ছে পাথরঘাটার মানুষের কাছে। আকাশে বিদ্যুৎ চমকালে একটু বাতাসের গতি বৃদ্ধি পেলেই বিচ্ছিন্ন হয়ে যায় দূরবর্তী স্থানে অবস্থিত ভান্ডারিয়া গ্রিডের সাথে থাকা সংযোগ ব্যবস্থা। নিয়মিত বিদ্যুৎ না থাকার কারণে বিপর্যস্ত হয়ে পড়ে স্থানীয় জনমানুষের জীবনযাত্রার মান। বিদ্যুৎ না থাকার কারণে নেটওয়ার্কিং ব্যবস্থা হয়ে যায় অকার্যকর। নিকটতম গ্রিড ব্যবস্থা পাথরঘাটা থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে অবস্থিত। বৈরী আবহাওয়া, বজ্রপাত বা সামান্য ঝড়ো হাওয়াতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। বিদ্যুতের এই লুকোচুরি খেলায় সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় পাথরঘাটার ১৩০০ কিলোমিটার লাইনের ৬০ হাজার বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৩ লক্ষ মানুষ।বিদ্যুৎ সমস্যার কারণে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, স্কুল-কলেজ, বাজার, হাসপাতালসহ প্রতিটি খাতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। সবচেয়ে বড় বিপাকে পড়েছে উপজেলার মৎস্য খাত। কারণ এখানে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিদ্যুৎ সমস্যার কারণে অচল হয়ে পড়ছে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ সমস্যার কারণে ফ্রিজে রাখা জিনিসপত্র নষ্ট হয়ে লোকসানের টাকা গুনতে হচ্ছে তাদের। মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বরফ তৈরি করা যাচ্ছে না সময়মতো। বিদ্যুৎ না থাকায় আইস প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এতে শুধু মাছের গুণগত মানই নষ্ট হচ্ছে না, আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে হাজারো জেলেকে।ব্যবসায়ীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও এখনো স্থায়ী কোনো সমাধান আসেনি। তাদের দাবি, দ্রুত একটি পূর্ণাঙ্গ বিদ্যুৎ গ্রীড স্থাপন করা হোক, যাতে এলাকাবাসীর জীবনযাত্রা স্বাভাবিক হতে পারে এবং মৎস্য খাতসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখা যায়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন সরকার বলেন, বিদ্যুৎ না থাকার কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যথাযথ সেবা দিতে আমরা ব্যর্থ হচ্ছি। সকল প্রকার পরীক্ষার রিপোর্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া হাসপাতালের ফ্রিজে রাখা বিভিন্ন প্রকার ভ্যাকসিন নষ্ট হয়ে যাচ্ছে।পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির পাথরঘাটা উপজেলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফ শাহরিয়ার ফাহাদ বলেন, পাথরঘাটার বিদ্যুৎ লাইনটি দীর্ঘ ৬৬ কিলোমিটার দূরত্বে ভান্ডারিয়া হওয়ায় ৬৬ কিলোমিটার মধ্যে যেকোন স্থানে সমস্যা দেখা দিলেই গোটা পাথরঘাটায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ লাইনের সমস্যা খুঁজে বের করা সময়সাপেক্ষ। এই কারণেই বিদ্যুৎ ব্যবস্থায় সমস্যা হচ্ছে পাথরঘাটায়।তিনি আরও বলেন, বরগুনায় গ্রিড থেকে একটি সংযোগের অনুমোদন পেয়েছি আমরা। এই লাইনটি দ্রুত চালু হলে সমস্যার সমাধান হবে। এই লাইন চালু হতে প্রায় এক বছরের অধিক সময় দরকার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ বালু বহনকারী বাল্কহেড জব্দ, পাইপ ধ্বংস
অবৈধ বালু বহনকারী বাল্কহেড জব্দ, পাইপ ধ্বংস

 ভাঙন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাইপ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার (০৮ Read more

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন Read more

লাওস সীমান্তে সংঘর্ষ, থাইল্যান্ডে পর্যটন স্পট বন্ধ
লাওস সীমান্তে সংঘর্ষ, থাইল্যান্ডে পর্যটন স্পট বন্ধ

লাওসে মাদক পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় সীমান্তবর্তী দর্শনীয়স্থান বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করেছে। Read more

মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক
মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার Read more

লন্ডন বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানান: সরকারকে সালাহউদ্দিন
লন্ডন বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানান: সরকারকে সালাহউদ্দিন

আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন