উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। গত মৌসুম থেকেই ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, ৩৬ দলের এই বিস্তৃত ফরম্যাটে। গতোকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হয়ে গেল লিগ পর্বের ড্র, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি পেয়েছে কঠিন সব প্রতিপক্ষ। এবারও তারা লড়বে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে।এ ছাড়া লিগ পর্বে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এই পর্ব চলবে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। এই ৩৬ দল থেকে পয়েন্ট তালিকার শীর্ষ ৮টি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে। আর নবম থেকে ২৪তম হওয়া ১৬টি দল প্লে–অফ খেলবে, সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে যুক্ত হবে আর ৮টি দল।মোনাকোর রাজকীয় ভেন্যু গ্রিমালদি ফোরামে বৃহস্পতিবার রাত ১০টায় শুরু হয় ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের ড্র। সঞ্চালনায় ছিলেন যথারীতি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরী ও পর্তুগিজ সাংবাদিক পেদ্রো পিন্টো। এরপর মঞ্চ আলোকিত করেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফরিন ও সহকারী সাধারণ সম্পাদক জর্জিও মারচেট্টি। আর ড্রতে পট উত্তোলনে সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ এবং সুপারকম্পিউটারে গ্রুপিং পরিচালনা করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা।ড্রতে প্রতিযোগী ৩৬ দলকে আগেই চারটি পটে রাখা হয়েছিল। কো-এফিশিয়েন্ট র‍্যাংকিংয়ের ভিত্তিতে সাজানো এই তালিকার প্রথম পটে ছিল সব হেভিওয়েট দল। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ছাড়াও রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা জায়গা পেয়েছে। সে হিসেবে প্রথমে একে একে তাদের নাম তুলেন ইব্রাহিমোভিচ। আর কাকা সুপারকম্পিউটার বাটনে প্রেস করলে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকের প্রতিপক্ষ ও ভেন্যুর তালিকা সামনে আসে।নিয়মানুযায়ী, বিশেষায়িত সফটওয়্যার জানিয়ে দিয়েছে নাম তোলা দল কোন আট প্রতিপক্ষের সঙ্গে খেলবে এবং কোন কোন দলের বিপক্ষে ‘হোম’ ম্যাচ আর কোন কোন দলের বিপক্ষে খেলবে ‘অ্যাওয়ে’ ম্যাচ। একইভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পটের দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু শর্ত। যেমন একই দেশের দুই দল মুখোমুখি হবে না, আবার একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে। এসব শর্ত মেনে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি দলের প্রতিপক্ষ চূড়ান্ত করেছে।একনজরে কে কার প্রতিপক্ষ :পিএসজি : বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুসেন (অ্যাওয়ে), টটেনহাম (হোম), স্পোর্তিং লিসবন (অ্যাওয়ে), নিউক্যাসল (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।রিয়াল মাদ্রিদ : ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্শেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও কাইরাত আলমাতি (অ্যাওয়ে)।ম্যানচেস্টার সিটি : বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুসেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), গ্যালাতাসারাই (হোম) ও মোনাকো (অ্যাওয়ে)।বায়ার্ন মিউনিখ : চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং লিসবন (হোম), পিএসভি আইন্দহফেন (অ্যাওয়ে), ইউনিয়ন সেন্ট–জিলোয়া (হোম) ও পাফোস এফসি (অ্যাওয়ে)।লিভারপুল : রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি (হোম), মার্শেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম) ও গ্যালাতাসারাই (অ্যাওয়ে)।ইন্টার মিলান : লিভারপুল (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাতি (হোম) ও ইউনিয়ন সেন্ট–জিলোয়া (অ্যাওয়ে)।চেলসি : বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম) ও কারাবাগ (অ্যাওয়ে)।বরুসিয়া ডর্টমুন্ড : ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বোদো/গ্লিমট (হোম), টটেনহাম (অ্যাওয়ে), অ্যাথলেটিক ক্লাব (হোম) ও কোপেনহেগেন (অ্যাওয়ে)।বার্সেলোনা : পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম) ও নিউক্যাসল (অ্যাওয়ে)।আর্সেনাল : বায়ার্ন মিউনিখ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), কাইরাত আলমাতি (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।ইউসিএলের লিগপর্বে ৩৬টি দলের প্রতিপক্ষ এবং হোম-অ্যাওয়ে ম্যাচ নির্ধারিত হয়েছে। তবে কবে কার খেলা সেই ফিক্সার এখনই পূর্ণাঙ্গ হয়নি। যা আগামী শনিবার জানাবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতের পিঠা গরমেও জনপ্রিয়, রকমারি ভর্তায় স্বাদ নিতে মানুষের ভীড়
শীতের পিঠা গরমেও জনপ্রিয়, রকমারি ভর্তায় স্বাদ নিতে মানুষের ভীড়

সাধারণত শীতের সময়ে চিতই পিঠার কদর থাকে বেশি। কিন্তু এই গরমেও থেমে নেই পিঠার চাহিদা। শীত এবং গরম উভয় সময়ে Read more

৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, আছে নির্যাতনের চিহ্ন
৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, আছে নির্যাতনের চিহ্ন

ইসরায়েল কর্তৃক আটক অবস্থায় নিহত আরো ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দেওয়া হয়েছে, যাদের অনেকের দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া Read more

বাজেট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
বাজেট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচলাবস্থা শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে শুরু হওয়া এই অচলাবস্থার ফলে যুক্তরাষ্ট্রের কিছু সরকারি পরিষেবা Read more

কানাডা যাওয়ার প্রলোভনে ১৯ লাখ টাকা নিল প্রতারক চক্র, গ্রেফতার ৪
কানাডা যাওয়ার প্রলোভনে ১৯ লাখ টাকা নিল প্রতারক চক্র, গ্রেফতার ৪

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে নীলফামারী পুলিশ সুপার Read more

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে Read more

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ

বিচারকাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন