মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ফাশিতলা নামক স্থানে এ অভিযান চালানো হয়। আটককৃত জাহাঙ্গীর শেখ মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত আফসার শেখের ছেলে।চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, আনন্দবাস বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র আভিযানিক দল ফাশিতলা এলাকায় অগ্রিম অবস্থান নেয়।দুপুর আনুমানিক ১২টা নাগাদ শুন্য লাইন এলাকা থেকে একটি ঘাসের বস্তা নিয়ে বাইসাইকেলে করে আসা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে। পরে তার সঙ্গে থাকা ঘাসের বস্তাটি তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকানো পাঁচটি প্যাকেটের ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।এ সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ডলার ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা।বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে যে, ওই ডলারগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল। এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত ডলার আদালতের নির্দেশে মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদা দাবির অভিযোগ প্রমাণ হওয়ায় সেই জামায়াত নেতা বহিষ্কার
চাঁদা দাবির অভিযোগ প্রমাণ হওয়ায় সেই জামায়াত নেতা বহিষ্কার

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা জামায়াত নেতা আনিছুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা Read more

সাগরে ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর ৪ জেলেকে উদ্ধার
সাগরে ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর ৪ জেলেকে উদ্ধার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৬ জুন) সন্ধ্যায় পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে Read more

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ

ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মর্কিন হামলার পর স্থাপনার বাইরের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক Read more

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬২২ জন Read more

শিশুদের মানহীন খাবার তৈরী করায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
শিশুদের মানহীন খাবার তৈরী করায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ‘বাদল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’-এ মোবাইল কোর্ট অভিযান Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু আজ। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।ক্রিকেটবাংলাদেশ-শ্রীলঙ্কা (১ম ওয়ানডে)দুপুর ৩টা, টি স্পোর্টসএজবাস্টন টেস্ট-১ম দিনইংল্যান্ড-ভারতবিকেল ৪টা, সনি স্পোর্টস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন