পটুয়াখালীর বাউফলে প্রেমের সম্পর্কের জেরে কিশোরী উর্মী ইসলামকে (১৪) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা-মা ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া আটটার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর।তিনি বলেন, তদন্তে নেমে হত্যার মূল কারণ বেরিয়ে আসে। পরে ঘটনার সঙ্গে জড়িত নিহত কিশোরীর বাবা মো. নজরুল ইসলাম, মা আমেনা বেগম ও ভগ্নিপতি কামাল হোসেনকে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে পুলিশ গ্রেফতার করে। এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা ওই কিশোরীকে হত্যার কথা স্বীকার করে। পরে তাদের তিনজনকে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারকের সামনে তারা ১৬৪ ধারায় ওই কিশোরীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।হত্যার কারণ ছিল, নিহত উর্মী ইসলামের সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উর্মীর প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে তার গলাটিপে ধরলে ঘটনাস্থলে নিশ্বাস বন্ধ হয়ে মারা যায় উর্মী। এরপরে তার বাবা-মা ও ভগ্নিপতি মিলে মরদেহ গুম করে খালে ফেলে দেয়। পরে শনিবার (২৩ আগস্ট) সকালে কনকদিয়া ইউনিয়নের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কুম্ভখালী খাল থেকে উর্মীর মরদেহ উদ্ধার হয়।পরে উর্মীকে গুম ও খুনের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় মামলার আবেদন করেন নিহত কিশোরীর বাবা নজরুল ইসলাম।এরপর পুলিশের একাধিক ইউনিট মামলার তদন্ত শুরু করলে আসল তথ্য বের হয়ে আসে। বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের পর থেকেই আমাদের কাছে বিষয়টি রহস্যজনক মনে হয়েছে।এরপর থেকেই আমরা ঘটনাটি বিভিন্নভাবে তদন্তে নামি। একপর্যায়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে কিশোরীর মা, বাবা এবং দুলাভাইয়ের সম্পৃক্ততা পাই। এরপরে বিভিন্ন প্রমাণ হাতে নিয়ে যখন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করি, হত্যাকাণ্ডের মূল রহস্য তারা স্বীকার করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন
আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ Read more

গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: শফিকুর রহমান
গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Read more

ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান
ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। দেশটির Read more

কেইপিজেডে পাহাড় কাটার প্রতিবেদন মানতে নারাজ জিএম, সাংবাদিকদের বললেন ‘হলুদ’
কেইপিজেডে পাহাড় কাটার প্রতিবেদন মানতে নারাজ জিএম, সাংবাদিকদের বললেন ‘হলুদ’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ চলছে পাহাড় কাটার মহোৎসব। পরিবেশ আইন উপেক্ষা করে একের পর এক Read more

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে কথা দিয়েছেন, কথা রাখবেন আশাকরি: মির্জা ফখরুল
ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে কথা দিয়েছেন, কথা রাখবেন আশাকরি: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন