যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ অমলেশ মন্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অমলেশ মন্ডল ভারতের চব্বিশ পরগণা জেলার শুভনগর থানার বালতী গ্রামের শ্যামল মন্ডলের ছেলে। লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় রঘুনাথপুর বিওপি ও আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকা থেকে খাদ্যসামগ্রী, শাড়ি, থ্রি-পিস, চায়না দোয়ারি জাল ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। একই অভিযানে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ওষুধ, মোবাইল ফোন ও ভারতীয় রুপি সহ অমলেশ মন্ডল নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, জব্দকৃত এসব পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব বাঁশ দিবস আজ
বিশ্ব বাঁশ দিবস আজ

গ্রাম-বাংলার জীবনে বাঁশের অবদান অপরিসীম আর শহুরে জীবনে সৌন্দর্যের অংশ। বাঁশ আমাদের সংস্কৃতির সঙ্গে এমনভাবে মিশে আছে যে আলাদা করে Read more

ট্রাইব্যুনালে হাজির শাহজাহান খান, দীপু মনি, পলকসহ ১৯ জন
ট্রাইব্যুনালে হাজির শাহজাহান খান, দীপু মনি, পলকসহ ১৯ জন

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংসদ Read more

অবরুদ্ধ গাজায় শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
অবরুদ্ধ গাজায় শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির নতুন অধ্যায় শুরু হলেও জাতিসংঘ এই চুক্তির বাস্তবায়ন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। উভয় পক্ষ-ইসরায়েল ও হামাসকে Read more

বিসিবি’র সভা আগামীকাল, আলোচনায় যা থাকছে
বিসিবি’র সভা আগামীকাল, আলোচনায় যা থাকছে

আগামীকাল সোমবার (৩ নভেম্বর)  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হবে। দুপুর ৩টায় বিসিবি কার্যালয়ে শুরু হবে এই গুরুত্বপূর্ণ Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় ১ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।বৃহস্পতিবার (১৭ Read more

বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ

বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে দেশটির কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন