চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্র ও গুলিসহ মাহবুব আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী ও চন্দনাইশ থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলা রয়েছে।বুধবার (২৭ আগস্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাসুদ এন্টারপ্রাইজ নামক দোকান থেকে আটক করা হয়।গ্রেপ্তার মাহবুব আলম উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার ১ নং ওয়ার্ডের মৃত আবদুল মোনাফের ছেলে।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ পরিত্যক্ত দোকান থেকে মাহবুব আলমকে আটক করে।চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার কালবেলাকে বলেন, ‘সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে আসামি মাহবুব আলমের বিরুদ্ধে। মামলার পরে আদালতে সোপর্দ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রানা প্লাজা ধসের এক যুগ, আজও শেষ হয়নি শ্রমিক হত্যার বিচার
রানা প্লাজা ধসের এক যুগ, আজও শেষ হয়নি শ্রমিক হত্যার বিচার

রানা প্লাজা ট্র্যাজেডির আজ ১২ বছর। এগারো বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারের রানা প্লাজায় ঘটে দেশের ইতিহাসের Read more

বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা
বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা

সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি এ বছর ৮ জনকে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

উলিপুরে ফসলি জমির মাটি কাটায় দুই জনকে ৬০ হাজার টাকা জরিমানা
উলিপুরে ফসলি জমির মাটি কাটায় দুই জনকে ৬০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে অনুমতি ছাড়া অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ৬০ হাজার টাকা জরিমানা Read more

সিরাজদিখানে যুবদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ
সিরাজদিখানে যুবদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিরাজদিখান উপজেলা শাখার ১০ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আমিন শেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি Read more

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে ৩৩০ জন হাসপাতালে ভর্তি Read more

হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আম
হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আম

আমকে বলা হয় ফলের রাজা। কারণ এতে রয়েছে অনেক পুষ্টিগুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আম বাংলাদেশের জাতীয় গাছ। আম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন