ক্যানসার বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত হন। তবে গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারে মৃত্যুর ঝুঁকিতে বেশি। এর অন্যতম কারণ হলো প্রাথমিক সতর্কবার্তা এড়িয়ে যাওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা। সম্প্রতি অনকোলজিস্ট ডা. হরিশ বর্মা তার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছেন, কেন পুরুষরা বেশি ঝুঁকিতে থাকেন এবং কিভাবে কয়েকটি জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব।পুরুষদের ক্যানসারের ঝুঁকির কারণ: কেন নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের ঝুঁকি বেশি সে বিষয়ে বিস্তারিত জনাইয়েছেন অনকোলজিস্ট ডা. হরিশ বর্মা। তিনি  বেশ কিছু কারণ তুলে ধরেছেন। এগুলো হলো: চিকিৎসকের কাছে না যাওয়ানারীরা নিয়মিত গাইনোকলজিস্টের কাছে যান বলে বিভিন্ন রোগ প্রাথমিক অবস্থায় ধরা পড়ে। কিন্তু পুরুষরা সাধারণত তখনই ডাক্তার দেখান, যখন অসুস্থতা গুরুতর হয়ে ওঠে। এক জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ পুরুষ শুধুমাত্র ‘একেবারেই দরকার হলে’ চিকিৎসকের কাছে যান। ফলে ক্যানসার দেরিতে শনাক্ত হয় এবং চিকিৎসা কঠিন হয়ে যায়।প্রাথমিক লক্ষণকে উপেক্ষা করাঅকারণ ওজন কমে যাওয়া, গুটি বা ফোলা, দীর্ঘস্থায়ী ক্লান্তি, প্রস্রাব বা মলত্যাগে পরিবর্তন  এসব ক্যানসারের সতর্কসংকেত। কিন্তু অনেক পুরুষ এগুলোকে গুরুত্ব দেন না, যতক্ষণ না রোগ অনেকটা ছড়িয়ে পড়ে।‘দুর্বলতা’ দেখাতে না চাওয়ার প্রবণতাসমাজে পুরুষদের সবল ভাবমূর্তির সঙ্গে বড় হওয়ার কারণে অনেকে ব্যথা বা অসুস্থতাকে গোপন করেন। কিন্তু এতে সমস্যার সমাধান হয় না, বরং ক্যানসার ছড়ানোর সুযোগ পায়। অস্বাস্থ্যকর জীবনধারাধূমপান, অতিরিক্ত মদ্যপান, লাল মাংস ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া, রাত জাগা এবং ব্যায়ামের অভ্যাস এসব কারণে পুরুষরা ফুসফুস, লিভার, গলা, কোলন ও প্রোস্টেট ক্যানসারের ঝুঁকিতে থাকেন। শরীরের ভেতরের ঝুঁকি না জানাহরমোনের ভারসাম্যহীনতা, ইনসুলিন রেজিস্ট্যান্স বা প্রদাহ—এসব কারণও ক্যানসারকে উসকে দিতে পারে। কিন্তু অধিকাংশ পুরুষ শুধুমাত্র গুরুতর উপসর্গ দেখা দিলে টেস্ট করান।ঝুঁকি কমানোর উপায়: ডা. হরিশ বর্মার পরামর্শ সাবধান থাকতে বেশ কিছু উপায় তুলে ধরেছেন। এগুলো হলো: শরীরের সংকেত শুনুন, অবহেলা করবেন না বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা ও হরমোন চেকআপ করুন ধূমপান, মদ্যপান ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিহার করুন ঘুম, সুষম খাবার ও নিয়মিত ব্যায়ামকে অগ্রাধিকার দিনস্বাস্থ্য নিয়ে ডাক্তার, পরিবার বা বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করুনক্যানসার প্রতিরোধের প্রথম ধাপ হলো সচেতনতা। বিশেষ করে পুরুষদের উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং যেকোনো অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়া। শক্ত বা সাহসী হওয়ার মানে অসুস্থতা লুকানো নয়; বরং সময়মতো চিকিৎসা নিতে হবে। মনে রাখতে হবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে ক্যানসার নিরাময়ের সম্ভাবনা অনেক বেশি।  সূত্র: হিন্দুস্তান টাইমস এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের আগে সঙ্গীর সঙ্গে যে ৭ বিষয়ে খোলামেলা আলোচনা জরুরি
বিয়ের আগে সঙ্গীর সঙ্গে যে ৭ বিষয়ে খোলামেলা আলোচনা জরুরি

বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, বরং দুটি ভিন্ন পরিবেশ, অভ্যাস, ভাবনা ও জীবনযাত্রার মিলন। তাই ভালোবাসা থাকলেও অনেক সময় Read more

মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর মতিঝিলে একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।শনিবার (১৭ মে) ফায়ার Read more

মোংলায় চলছে ৪৮ ঘন্টার হরতাল, সড়কে জ্বলছে আগুন
মোংলায় চলছে ৪৮ ঘন্টার হরতাল, সড়কে জ্বলছে আগুন

বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করায় ৪৮ ঘণ্টার হরতাল এর ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা।সকাল থেকে Read more

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রগতিশীল ছাত্র সংগঠন ইনকিলাব Read more

পদ্মায় ডুবেছে যাত্রীবাহী বাস, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’
পদ্মায় ডুবেছে যাত্রীবাহী বাস, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা।বুধবার (২৫ মার্চ) বিকেল Read more

জনগণ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর ক্ষমতায় থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জনগণ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর ক্ষমতায় থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চাচ্ছেন আমাদের এই সরকার যেন আরও অন্তত ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন