কুড়িগ্রামের উলিপুরে অনুমতি ছাড়া অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার গুনাইগাছ ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ধরণীবাড়ী ইউনিয়নের রুপার খামার এলাকার লানজু সরকার। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক)(গ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, তবকপুর ইউনিয়নের আব্দুল মান্নাফকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৫ম তফসিলে বর্ণিত ১১ ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই মামলায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অবৈধভাবে মাটি কাটা ও বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা উত্তর সিটির কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটির কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেপ্তার

রাজধানীর গুলশান থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

যশোরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
যশোরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মইনুদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার Read more

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক
আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত Read more

‌‘হরমুজ থেকে নিজেদের তিল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করবে না’
‌‘হরমুজ থেকে নিজেদের তিল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করবে না’

যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি আনতে পারছে না তাদের নিজ দায়িত্বে তেল আনার আহ্বান জানিয়েছেন Read more

নিউজিল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের যাত্রা শুরু, প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান
নিউজিল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের যাত্রা শুরু, প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান

নিউজিল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্ত বাস্তবায়িত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েলিংটনে নব প্রতিষ্ঠিত বাংলাদেশ হাইকমিশনে Read more

বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে: ফয়জুল করিম
বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন