ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) সম্প্রতি অনুষ্ঠিত এক সমাবেশের মঞ্চে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে ওই মামলা হয়েছে।বুধবার (২৭ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ভক্তকে দেহরক্ষীদের নির্যাতনের অভিযোগে দক্ষিণি সিনেমার সুপারস্টার-রাজনীতিক ও টিভিকের প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে কুন্নাম থানায় মামলা দায়ের হয়েছে। থালাপতির পাশাপাশি তার দেহরক্ষীদেরও এই মামলার আসামি করা হয়েছে।পুলিশ কর্মকর্তারা জানান, তামিলনাড়ু রাজ্যের পেরাম্বালুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে শরৎকুমার নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে ওই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে শরৎকুমার বলেছেন, থালাপতি বিজয়ের দেহরক্ষীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।কুন্নাম পুলিশ জানায়, ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।২০২৪ সালে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম গঠন করেন দক্ষিণি সিনেমার মহাতারকা থালাপতি বিজয়। এরপর থেকে তামিলনাডুর রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে চলতি মাসে ঘোষণা দিয়েছেন তিনি। রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল দ্রাবিড়া মুন্নেত্রা কাঝগমের (ডিএমকে) বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।মাদুরাইয়ে টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে ডিএমকেকে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দেন থালাপতি বিজয়। সম্মেলনে নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) টিভিকের একমাত্র ‌‘‘আদর্শগত শত্রু’’ হিসেবে ঘোষণা দেন তিনি।সম্মেলনে আসা হাজার হাজার সমর্থকের সামনে তিনি বলেন, ‘‘টিভিকে কোনও রাজনৈতিক খেলা নয়; একটি আদর্শ। এটি প্রচারের জন্য দেওয়া বক্তৃতা নয়। এটি ক্ষমতাসীনদের জন্য এক সতর্কবার্তা। টিভিকে এখানে ক্ষমতায় যাওয়ার জন্য এসেছে। কোটি কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। ২০২৬ সালের নির্বাচন হবে টিভিকে ও ডিএমকের লড়াই।’’দক্ষিণি সিনেমার জনপ্রিয় এই তারকা আরও বলেন, টিভিকে হবে স্বচ্ছ ও আপসহীন এক শক্তি। টিভিকে আড়ালে কোনও সমঝোতা করে না, বেঈমানি করে না, মানুষকে ঠকায় না। আমরা কাউকে ভয় পাই না। তামিলনাডুর মানুষ—নারী ও তরুণরা আমাদের পাশে আছে।সমাবেশে শ্রীলঙ্কার কাছ থেকে কাচাথিভু দ্বীপের নিয়ন্ত্রণ ফেরানোর এবং তামিল জেলেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে অঙ্গীকার করেন তিনি। থালাপতি বিজয়ের সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। সিনেমার বাইরে রাজনীতিতেও তার আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ পাওয়ায় এসব সমাবেশে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এস আলমের ১১৩ কোটি টাকা অবরুদ্ধ
এস আলমের ১১৩ কোটি টাকা অবরুদ্ধ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংকের ৫৩টি Read more

যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই: ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রত্যাশা করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

ঈদ উপলক্ষে নড়াইলে ঐতিহ্য বাহী ষাঁড়ের লড়াই
ঈদ উপলক্ষে নড়াইলে ঐতিহ্য বাহী ষাঁড়ের লড়াই

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে তুলতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। রবিবার (২২ মার্চ) বিকেলে নড়াইল সদর উপজেলার বিছালী Read more

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মারপিটে ভাই নিহত
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মারপিটে ভাই নিহত

জমি কিনতে তিন লাখ টাকা যৌতুক দিতে রাজি না হওয়ায় স্বামী কালু হাওলাদার স্ত্রী শাহিনুর বেগমকে (৪০) চোখে মরিচের গুড়ি Read more

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু
চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিলন হোসেন (৪০) নামে এক হাজতি মারা গেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রিপনকে সদর Read more

জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুপুরে
জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুপুরে

জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় দলটির মগবাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন