মব জাস্টিস তৈরি হচ্ছে মূলত মোবাইল ও সোশ্যাল মিডিয়ার কারণে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নয়, বরং এটি নতুন চ্যালেঞ্জ। তরুণ সমাজকে আইটি সেক্টরে পারদর্শী হতে হবে- বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বুধবার (২৭ আগস্ট) দুপুরে নিজ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামে নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলে নির্বাচন নষ্ট হয়ে যাবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’তিনি বলেন, ‘৭১ ছিল বলে আমরা স্বাধীন দেশ পেয়েছি, আবার ২৪-এ পেয়েছি পরিবর্তনের সুযোগ। ১৫ বছরের দুঃশাসন এক-দুই বছরে শেষ করা যাবে না। সামনে আমাদের জন্য চ্যালেঞ্জিং সময় আসছে। তাই নির্বাচনে সকলের সহযোগিতা প্রয়োজন।’জনগণ ও সরকারের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, ‘একটি সরকার একা সবকিছু করতে পারে না। জনগণকে সরকারকে সহযোগিতা করতে হবে। তাহলেই সুন্দর একটি দেশ গড়া সম্ভব।’মেঘনা নদীর ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক পরিবার ঘর-বাড়ি, ফসলি জমি ও জীবিকার সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’অবৈধ বালু উত্তোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্রশাসনের একার পক্ষে এটি বন্ধ করা সম্ভব নয়। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বালুখেকুদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি (পূর্ব বিভাগ) মোহাম্মদ হাবিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক দিদারুল আলম, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, এডিসি আবু মোছা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান, ইউএনও রাজিব চৌধুরী, সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম এবং নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলের পশুর হাট ইজারা নিয়ে সাবলিজ-শেয়ার বিক্রির অভিযোগ
টাঙ্গাইলের পশুর হাট ইজারা নিয়ে সাবলিজ-শেয়ার বিক্রির অভিযোগ

টাঙ্গাইল জেলার সর্ববৃহৎ মির্জাপুর উপজেলার কাইতলা পশুর হাট ইজারা নিয়ে অন্যত্র সাবলিজ ও এফিডেভিটের মাধ্যমে শেয়ার বিক্রির অভিযোগ উঠেছে সরকারিভাবে Read more

ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার Read more

শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে
শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে

ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে শহিদুল আলম সহ গাজাগামী জাহাজবহর থেকে আটক অধিকারকর্মীদের। দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় Read more

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন চায় জামায়াত
জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন চায় জামায়াত

অন্তবর্তী সরকারকে দেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদ প্রণয়নের কাজ সুসম্পন্ন করে তা বাস্তবায়ন করতে হবে। সেই Read more

হত্যা–নৈরাজ্যে সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান
হত্যা–নৈরাজ্যে সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান

দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদে সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরান ঢাকার মিডফোর্ডে ভাঙারি Read more

পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’
পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’

হরমুজ প্রণালি নিয়ে আরও বিপাকে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালি খুলে দিতে সাহায্য চাওয়ার পর তা নাকচ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন