ভারতে ফের হু হু করে করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ৬ জনের।রোববার (০৮ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। যার মধ্যে কেরালায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এরপর যথাক্রমে আছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৩৩ জন।স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগ সুস্থ আছেন এবং বাড়িতেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।ভারতে হঠাৎ করেই করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৬ জনের মৃত্যু হলেও গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র ৬৫ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। অপরদিকে চলতি বছরের ২২ মে পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭ জন।সতর্কতার অংশ হিসেবে ইনফ্লুয়েঞ্জার মতো রোগ এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের নজরদারিতে রাখা হচ্ছে।২০১৯ সালের শেষদিকে চীনে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়। যা কোভিড-১৯ নামে পরিচিতি পায়। এই করোনার প্রভাবে থমকে গিয়েছিল পুরো বিশ্ব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া
শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্তে যুদ্ধ থামানো ও অস্ত্রবিরতিতে পৌঁছাতে মালয়েশিয়ায় আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার (২৮ জুলাই) এই শান্তি আলোচনায় মালয়েশিয়ার Read more

বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বরগুনা পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল ৩টার পরে পাথরঘাটা বলেশ্বর Read more

বাঘাইছড়িতে কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ
বাঘাইছড়িতে কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

বাঘাইছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা Read more

প্রতিশোধ নয়, যেন আধিপত্য দেখাল আর্জেন্টিনা
প্রতিশোধ নয়, যেন আধিপত্য দেখাল আর্জেন্টিনা

দুই বছর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিলো আর্জেন্টিনা। তবে সেবার নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল Read more

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে মুখ খুললো উ. কোরিয়া
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে মুখ খুললো উ. কোরিয়া

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘সার্বভৌমত্বের ওপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ’।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ Read more

শৈলকুপায় ইউপি অফিসে তালা, বিএনপি নেতাসহ আটক ৬
শৈলকুপায় ইউপি অফিসে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন