গাজামুখী ত্রাণ নৌবহরে অংশ নেওয়ার অভিযোগে আটক ১৭১ জন কর্মীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ইসরায়েল সোমবার জানিয়েছে। যাদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘আজ হামাস-সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জন ‘উসকানিদাতা’, যার মধ্যে গ্রেটা থুনবার্গও আছেন, তাদের ইসরায়েল থেকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে।’ বলা হয়, বহিষ্কৃতদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন।পোস্টে শেয়ার করা ছবিতে দেখা যায়, থুনবার্গ ও আরো দুই নারী ইসরায়েলি কারাগারের বন্দিদের ব্যবহৃত ধূসর ট্র্যাকস্যুট পরে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হাঁটছেন।ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩৮ জন কর্মী এখনো ইসরায়েলে আটক রয়েছেন।৪৫টি নৌযানের এই বহরটি ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিল। জাতিসংঘ বলেছে, দুই বছরের বিধ্বংসী সংঘাতের পর গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।ইসরায়েল গত বুধবার আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলো আটক করতে শুরু করে। এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, চার শতাধিক লোক নিয়ে আসা নৌযানগুলোকে গাজায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে।ইস্তাম্বুলে শনিবার পৌঁছনো কিছু আন্তর্জাতিক কর্মী বলেন, তাদের সহিংসতার শিকার হতে হয়েছে এবং তাদের সঙ্গে ‘প্রাণীর মতো আচরণ’ করা হয়েছে।ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবারের পোস্টে দাবি করে, ‘এই প্রচারণামূলক কার্যক্রমের অংশগ্রহণকারীদের সব আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে ও করা হবে।’পোস্টে আরও বলা হয়, ‘তারা যে মিথ্যা ছড়াচ্ছেন, তা তাদের পূর্বপরিকল্পিত ‘ফেক নিউজ’ অভিযানের অংশ।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১
তারাগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজার থেকে জাল টাকাসহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে Read more

বাহুবলে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
বাহুবলে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

হবিগঞ্জ জেলার বাহুবলে ট্রেনে কাটা পড়ে ছেরাগ আলী (৭০) নামে এক শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) উপজেলার মিরপুর ইউনিয়নের Read more

বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস
বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম Read more

গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ
গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অবৈধভাবে পরিবহনের অভিযোগে দুটি ট্রলার থেকে প্রায় ২ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।রোববার (২৯ মার্চ) দিবাগত Read more

ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও তিন জিম্মির মরদেহ
ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও তিন জিম্মির মরদেহ

দখলদার ইসরায়েলের কাছে আরও তিন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গতকাল রোববার (২ নভেম্বর) রাতে মরদেহগুলো রেডক্রসের Read more

মাদারীপুরে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার, থানায় মামলা
মাদারীপুরে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার, থানায় মামলা

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে গণেশ পাগলের কুম্ভমেলায় পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষের সময় ছিনতাই হওয়া পুলিশের শটগানের ৩০টি গুলি উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন