বাংলাদেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর বর্তমানে ভয়াবহ কনটেইনার স্ক্যানার সংকটে ভুগছে। নয়টি স্থাপনকৃত স্ক্যানারের মধ্যে পাঁচটি দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। ফলে আমদানি কনটেইনার ডেলিভারিতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অতিরিক্ত খরচ ও আর্থিক ক্ষতির বোঝা বাড়ছে।২০০৯ সালে স্থাপিত চারটি স্ক্যানার বহুদিন আগে অচল হয়ে গেছে। বর্তমানে সেগুলো প্রতিস্থাপনের কাজ চলছে। অন্যদিকে একটি স্ক্যানার গত ১৫ দিন ধরে যন্ত্রাংশ পরিবর্তনের কারণে বন্ধ রয়েছে। গত ১৭ আগস্ট একসঙ্গে চারটি স্ক্যানার বিকল হয়ে গেলে পরিস্থিতি চরমে পৌঁছায়। এতে বন্দরে কনটেইনার ডেলিভারিতে মারাত্মক বিঘ্ন ঘটে এবং বেসরকারি অফডকগুলোতেও চাপ বাড়ে।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৩ সালের জানুয়ারিতে চীনা প্রতিষ্ঠান নাকটেক কোম্পানি লিমিটেডের সঙ্গে ছয়টি অত্যাধুনিক ফিক্সড কনটেইনার স্ক্যানার সরবরাহের জন্য চুক্তি করে। প্রকল্পে ব্যয় হয় ১৪৭ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। চুক্তি অনুযায়ী, স্ক্যানারগুলো স্থাপনের পর পাঁচ বছর রক্ষণাবেক্ষণের দায়িত্বও চীনা প্রতিষ্ঠানটির। তবে প্রায় দুই বছর আগে স্ক্যানারগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও এখনো একটি মেশিনও চালু করা যায়নি।চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাহী সদস্য সরওয়ার আলম খান সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘স্ক্যানার সংকটের কারণে পণ্য সরবরাহে দীর্ঘ বিলম্ব হচ্ছে। ফলে রপ্তানিকারকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অতিরিক্ত স্টোরেজ ভাড়া দিতে হচ্ছে এবং কারখানার উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো এসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ‘বর্তমানে মাত্র তিন থেকে চারটি স্ক্যানার সচল আছে। এর ফলে উৎপাদনশীলতা ৭০ শতাংশ কমে গেছে। প্রতিদিন তিন হাজার রপ্তানি পণ্য ও খালি কনটেইনার আনতে পারলেও আমদানি করা যাচ্ছে মাত্র এক হাজার কনটেইনার। অথচ সব স্ক্যানার সচল থাকলে প্রতিদিন চার হাজার কনটেইনার ডেলিভারি দেওয়া সম্ভব হতো।’চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র মো. ওমর ফারুক সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘কনটেইনার স্ক্যানিং কার্যক্রম সম্পূর্ণ কাস্টমস কর্তৃপক্ষের অধীনে। আমরা সমস্যার কথা জানিয়েছি এবং দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছি।’চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচএম কবির জানান, ‘একটি স্ক্যানার মেরামতের পর্যায়ে আছে এবং পুরোনো ইউনিট প্রতিস্থাপনের কাজ চলছে। আমরা আশা করছি দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।’২০২৪ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে দুটি নতুন স্ক্যানার চালু করেছিল। তবে কাস্টমসের কাছে হস্তান্তরের পর অল্প সময়ের মধ্যেই সেগুলো নষ্ট হয়ে যায়। পরে গত ২ মে সীমিত আকারে রপ্তানি কনটেইনার স্ক্যানিং কার্যক্রম পুনরায় শুরু হয়।বর্তমানে বন্দরের ১২টি গেটের মধ্যে নয়টিতে স্ক্যানার রয়েছে। এর মধ্যে জেনারেল কার্গো বার্থ (জিসিবি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)-এ স্থাপিত আধুনিক স্ক্যানারগুলো নিয়মিত ভেঙে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রাম বন্দরের এ সংকট শুধু বাণিজ্যে বিঘ্ন নয়, বরং জাতীয় অর্থনীতির জন্যও হুমকিস্বরূপ। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে প্রমোশন তালিকা থেকে কৃষ্ণাঙ্গ ও নারী কর্মকর্তাদের বাদ
যুক্তরাষ্ট্রে প্রমোশন তালিকা থেকে কৃষ্ণাঙ্গ ও নারী কর্মকর্তাদের বাদ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth চারজন আর্মি কর্মকর্তাকে এক-তারকা জেনারেল পদে পদোন্নতির তালিকা থেকে বাদ দেওয়ায় পেন্টাগনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন Read more

পাবনায় আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার
পাবনায় আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার

পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাকীবিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

টিভিতে আজকের খেলা (৩০ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩০ আগস্ট, ২০২৫)

বাংলাদেশ–নেদারল্যান্ডস টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। লা লিগায় রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি: ক্রিকেট১ম টি–টোয়েন্টিবাংলাদেশ–নেদারল্যান্ডসসন্ধ্যা ৬টা, Read more

২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আরও ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন Read more

ত্রিমুখী সংঘর্ষে নিভে গেলো শিক্ষার্থী তামান্নার জীবন প্রদীপ
ত্রিমুখী সংঘর্ষে নিভে গেলো শিক্ষার্থী তামান্নার জীবন প্রদীপ

ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছিলেন তামান্না আক্তার। আনন্দময় ভ্রমণ শেষে ফিরছিলেন ঢাকায়। কিন্তু পথে নির্মম এক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন