পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাকীবিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌর শহরের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বাকীবিল্লাহ পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছরের মে মাসে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।মে মাসের ঘটনায় গত ১২ মে ময়ছের আলী নামের এক বিএনপি নেতা বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়।ওসি শফিকুল ইসলাম বলেন, অষ্টমনিষা ইউনিয়নের সেই বিস্ফোরক ও নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা বাকীবিল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুজনিত কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত
মৃত্যুজনিত কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

বগুড়া-৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র দলীয় প্রার্থী দলের প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে কার্যক্রম Read more

দেশর সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশর সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।বুধবার (০৯ জুলাই) Read more

ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যু, ক্লিনিক বন্ধের দাবি
ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যু, ক্লিনিক বন্ধের দাবি

বারবার ভূল চিকিৎসাসহ অপারেশন থিয়েটারে নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের শাস্তিসহ ক্লিনিকটি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি Read more

রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে এরমধ্যেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। ক্রমেই যেন তা আরও বাড়ছে। এই Read more

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে। সোমবার (০৭ জুলাই) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির Read more

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু
শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নির্মাণ শ্রমিক ও পাহারাদারসহ দুইজনের মর্মান্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন