আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আরও ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, কুমিল্লা দক্ষিণ জেলাধীন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আক্রামুল ইসলাম, চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হক সরকার, বগুড়া জেলাধীন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম ফারুক, তালোড় পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আবু হোসেন সরকার আবুল, সিরাজগঞ্জ জেলাধীন এনায়েতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম মাস্টার, চৌহালী ইউনিট বিএনপির সহসভাপতি মো. বাবুল সরকার, মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার অন্তর্গত বড়টিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ফরিদপুর বিভাগীয় মহিলা দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহিনুর আক্তার বিউটি, পিরোজপুর জেলাধীন নাজিরপুর উপজেলার অন্তর্গত মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, নাটোর জেলাধীন সিংড়া উপজেলার অন্তর্গত ১নং সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস আকন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোরছালিন, সাবেক আহ্বায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য হাজি আবুল কালাম আবু, সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হাসান অভি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাফর ইকবাল, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজি মো. সাহাব উদ্দিনের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি তাদের পদের স্থগিতাদেশ প্রত্যাহার েকরা হয়েছে।এছাড়া, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য নাটোর জেলাধীন গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম শেখ এবং ফেনী জেলাধীন সদর উপজেলার অন্তর্গত ২নং পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনকে েদলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি তাদের অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোরে কুয়াশা থাকলেও শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, আকাশ আংশিক মেঘলা
ভোরে কুয়াশা থাকলেও শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, আকাশ আংশিক মেঘলা

ভোরে কুয়াশা থাকলেও দিনে ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক Read more

দু-একদিনের মধ্যে বাড়ি ফিরবো, ভাবিকে বলেছিলেন মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালাম
দু-একদিনের মধ্যে বাড়ি ফিরবো, ভাবিকে বলেছিলেন মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালাম

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক তরুণ Read more

ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি সহ সম্প্রতি রাজধানী ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাসহ আইন-শৃঙ্খলার অবনতি এবং ধামইরহাট উপজেলায় Read more

ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনায় মস্কোকে রাখতে হবে: রাশিয়া
ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনায় মস্কোকে রাখতে হবে: রাশিয়া

ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনায় রাশিয়াকে রাখতে হবে। এমন মন্তব্যই করেছে মস্কো। দেশটি বলেছে, ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াকে Read more

৮ বছরে শিক্ষিত বেকার দ্বিগুণ, প্রতি তিনজন বেকারের একজন স্নাতক
৮ বছরে শিক্ষিত বেকার দ্বিগুণ, প্রতি তিনজন বেকারের একজন স্নাতক

দীর্ঘদিন বেকার থাকা তরুণদের মধ্যেও স্নাতকদের হার বেশি। ২ বছরের বেশি সময় ধরে যারা কাজ পাচ্ছেন না, তাদের মধ্যে স্নাতক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন