নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। উল্টে গেছে ড্রেনের স্ল্যাব। পাশাপাশি ভেঙে গেছে সড়কের সাইট। উদলেছে ড্রেনের ময়লা পানি। এ সময় আহত হয়েছেন নারী-পুরুষসহ ৩ জন।মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআইখোলার বউ বাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হৃদয় বলেন, ‘আমরা কয়েকজন বন্ধু মিলে পাশের একটি চা দোকানে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তখন দেখে বিস্ফোরণস্থলে ড্রেনের স্ল্যাবের উপরে থাকা নরুল ইসলাম উড়ে সড়কে পড়ে যান। দুজন পথচারী নারী কুড়িয়ে হাঁটছিলেন। তখন আমরা তাদেরকে চট্টগ্রামরোট সুগন্ধা হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা নিয়ে নারী দুজন চলে গেছেন আর নরুল ইসলামকে ভর্তি করা হয়েছে।’স্থানীয় আরেক বাসিন্দা সাদ্দাম বলেন, ‘বিস্ফোরণে ড্রেনের স্ল্যাব অন্তত ৩-৪ ফুট উপরে উঠে যায়। এ সময় আশপাশের ভবনগুলো কাঁপছিল।’নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল জানান, ‘বিস্ফোরণের খবর পাওয়ার পর আমাদের লোকজন পরিদর্শন করতে ঘটনাস্থলে গেছেন। প্রতি বছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। এ বছর এখনো পরিষ্কার করা হয়নি।’সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে বিস্ফোরণ হয়েছে তার তদন্ত চলছে। তদন্ত শেষে সুনির্দিষ্ট কারণ বলা যাবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। ক্রিকেট ও ফুটবলের শীর্ষ সংগঠন Read more

কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩
কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩

কিশোরগঞ্জ স্টেশনের অদূরে যশোদল বীজ গুদাম সংলগ্ন অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে চালকসহ তিনজন আহত হয়েছে। দুর্ঘটনার Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আবারও দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্বাচন কমিশন ও বোর্ড Read more

মাতাল যুবদল নেতাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না’
মাতাল যুবদল নেতাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না’

গাড়িতে চড়ে মধ্যরাতে মাওয়া ঘাটে যাচ্ছিলেন পদধারী কয়েকজন যুবদল নেতা। সেই আনন্দ ভ্রমণে মদ্যপান করে হৈ-হুল্লোড়ও করতে থাকেন তারা। তাদের Read more

সম্পত্তির লোভে ২২ বছরে ১১ স্বামীকে খুন করলেন নারী
সম্পত্তির লোভে ২২ বছরে ১১ স্বামীকে খুন করলেন নারী

সম্পত্তির লোভে ২২ বছরে প্রায় ১১ জন স্বামীকে খুনের অভিযোগ উঠেছে ইরানের এক নারীর বিরুদ্ধে। কুলসুম আকবরি নামে ৫৬ বছর Read more

প্লেন ট্র্যাজেডি আমাদের হতবাক করেছে: নরেন্দ্র মোদি
প্লেন ট্র্যাজেডি আমাদের হতবাক করেছে: নরেন্দ্র মোদি

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে প্লেন বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ একটি পোস্টে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন