কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক কাঞ্চন মিয়া হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন ও এক জনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।সোমবার (২৫ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোহাগ রঞ্জন পাল এ রায় ঘোষণা দেন।যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি রফিকুল ইসলাম ওরফে জালাল জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চারিতলা গ্রামের বাসিন্দা। অপর দিকে ২ বছরের সাজাপ্রাপ্ত মোবারক হোসেন একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আগের একটি মামলার বিরোধের জের ধরে ২০১৩ সালের ১৬ অক্টোবর চারিতলা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে কাঞ্চন মিয়াকে পিটিয়ে ও বল্লমবিদ্ধ করে আহত করেন প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসা শেষে আবারও একই বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রায় চার মাস পর ৯ মার্চ কাঞ্চন মিয়ার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৭ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে ১৭ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। বিচারকাজ চলার সময় ৪ আসামির মৃত্যু হলে তাদের অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। বাকি ১৩ আসামির মধ্যে ১১ জনকে বেকসুর খালাস দেন আদালত।বেকসুর খালাস পাওয়া আসামিরা হচ্ছেন- রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, ফাইজুল ইসলাম, মারজুল ইসলাম, হাদিস মিয়া, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মানিক মিয়া, মাহতাব উদ্দিন, আবুল কাশেম ও আলতু মিয়া। রাষ্ট্রপক্ষে এপিপি ইদ্রিছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১
ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ Read more

ইউক্রেনের অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব জেলেনস্কির
ইউক্রেনের অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কোকে দেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।টানা সাড়ে ৩ বছর ধরে রাশিয়ার সঙ্গে Read more

উল্লাপাড়ায় দর্শনীয় স্থানগুলো এখন ভ্রমণপিপাসুদের পদচারণায় জমজমাট
উল্লাপাড়ায় দর্শনীয় স্থানগুলো এখন ভ্রমণপিপাসুদের পদচারণায় জমজমাট

উল্লাপাড়ার দর্শনীয় স্থানগুলো এখন ভ্রমণপিাসুদের পদচারণায় রমরমা। ঈদের দিন বিকেল থেকেই শত শত নারী-পুরুষের সমাগম হচ্ছে এসব স্থানে। উপজেলার প্রাকৃতিক Read more

গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ
গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি শান্তিনগর এলাকায় পূর্ব শত্রুতার জেড়ে  মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ২ জন আহত হয়েছেন। এ Read more

মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে Read more

ইরানে ভয়াবহ পরিস্থিতিতে আছেন বাংলাদেশিরা: পররাষ্ট্র সচিব
ইরানে ভয়াবহ পরিস্থিতিতে আছেন বাংলাদেশিরা: পররাষ্ট্র সচিব

ইরানে ইসরায়েলের হামলার কারণে তেহরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাস কর্মচারীরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন