গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ৪টি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে গত ২ দিনে ৩০টি মৃত মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি স্বজনদের নজরে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ কেউ আবার কঙ্কাল চুরি ঠেকাতে রাত জেগে পাহারাও দিচ্ছেন কবর।সরেজমিনে দেখা যায়, কঙ্কাল চুরি হওয়া কবরগুলো আবারও মাটি দিয়ে ভরাট করছে।স্থানীয়রা ধারণা করছেন, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হওয়ায় চোরেরা রাতের আঁধারে কচুয়া, সর্দার পাড়াসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন কবরস্থানের ৩০টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।নিহতদের স্বজনরা সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছেন, ‘কোন চক্র এটি করতে পারে। মৃত্যুর পর তাদের একমাত্র শেষ জায়গা থেকে যদি মৃতদেহ চুরি হয়, তাহলে আর কী থাকলো?’সর্দার পাড়ার শামছুল হক জানান, ‘কঙ্কাল চুরির চক্রকে ধরতে হবে, যাতে করে এ ধরনের ঘটনা আর না ঘটে।’এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘আমি লোকেমুখে শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। পুলিশ এ বিষয়ে নজর রাখছে। তবে কঙ্কাল চুরির ঘটনায় আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে যাদের ছয় বিভাগ থেকে বেছে নেওয়া হবে। ইতোমধ্যে Read more

মুন্সিগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার Read more

নুরের আসনে বিএনপির ২ উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির ২ উপজেলা কমিটি বিলুপ্ত

বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ না করায় পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা (পটুয়াখালী-৩ আসন) উপজেলা Read more

রাতে হঠাৎ মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার
রাতে হঠাৎ মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার

রাজধানীর গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড Read more

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে নীতি নিয়েছিল খালেদা জিয়ার সরকার
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে নীতি নিয়েছিল খালেদা জিয়ার সরকার

খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও দুবার তিনি তার মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন। ওই দুই মেয়াদে তার নেতৃত্বাধীন সরকারের সময়ে Read more

রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ
রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ

ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ ফ্রিজ করছে ইউরোপীয় ইউনিয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন