ইরানে ইসরায়েলের হামলার কারণে তেহরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাস কর্মচারীরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। রুহুল আলম সিদ্দিকী বলেন, সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজ খবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে।হামলার পরিণতি আরও ভয়াবহ হতে পারে শঙ্কা প্রকাশ করে তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে।রুহুল আলম সিদ্দিকী  আরও বলেন, ইরানের বেশিরভাগ অঞ্চল আক্রান্ত হয়েছে। ইসরায়েলি হামলার ভয়াবহতার ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যে তেহরানে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের নিরাপদে দূরে কোথাও রাখার জন্য বলা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতি ভেঙে হামলার অভিযোগ ইসরাইলের, অস্বীকার করল ইরান
যুদ্ধবিরতি ভেঙে হামলার অভিযোগ ইসরাইলের, অস্বীকার করল ইরান

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, যুদ্ধবিরতির পর ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করেছিল, তবে দুটিই সফলভাবে Read more

দিনাজপুর র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও হেরোইনসহ গ্রেফতার ৩
দিনাজপুর র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও হেরোইনসহ গ্রেফতার ৩

দিনাজপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গাজা,হেরোইন ও ট্যাপেন্টাডলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩।রবিবার ( ১১ জানুয়ারি) সন্ধ্যায় এক Read more

বাগানে মাটি খনন গিয়ে পেলেন ৯ কোটি টাকার স্বর্ণ
বাগানে মাটি খনন গিয়ে পেলেন ৯ কোটি টাকার স্বর্ণ

নিজের বাড়ির বাগানে সুইমিং পুলের জন্য মাটি খুঁড়তে গিয়ে ৯ কোটিরও বেশি টাকা মূল্যের সোনা পেয়েছেন ফরাসি এক নাগরিক। গত Read more

আজ পবিত্র ঈদুল আজহা
আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার ( ৭ জুন) পবিত্র ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় দেশে পবিত্র ঈদুল আজহা Read more

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশ জামায়াত: মোহাম্মদ তাহের
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশ জামায়াত: মোহাম্মদ তাহের

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঠ করা ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে Read more

ঢাকার বাতাস আজ ‘মাঝারি’
ঢাকার বাতাস আজ ‘মাঝারি’

বৃষ্টি কমতেই ঢাকার বায়ুদূষণের মাত্রা আবার বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গতকাল বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ৩ নম্বরে উঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন