রাজধানীর গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাতে আমেরিকান দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।জানতে চাইলে গুলশান বিভাগের সরকারি কমিশনার (এসি) মাসুদ আলম বলেন, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে করা হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের আমেরিকান দূতাবাসের সামনে সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে। ডিএমপির সিটিটিসির সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূতাবাসের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন।একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, নিরাপত্তা ঝুঁকির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিট সহ সিনিয়র কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন।সূত্র: যুগান্তর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে ঋণের চাপে চতুর্থ শ্রেণীর কর্মচারীর আত্মহত্যা
কুড়িগ্রামে ঋণের চাপে চতুর্থ শ্রেণীর কর্মচারীর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের টাকা ফেরত দেওয়ার চাপে বাদশা মিয়া (৪০) নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী) আত্মহত্যা করেছে। সোমবার (১৯ মে) Read more

নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে
নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে Read more

মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরান ৫ দিনের রিমান্ডে
মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরান ৫ দিনের রিমান্ডে

কুমিল্লা জেলার মুরাদনগরে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় আলোচিত মূলহোতা শাহপরানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০৯ জুলাই) কুমিল্লার Read more

গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, আহত ১
গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, আহত ১

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কটকস্থল গ্রামে চুন্নু সরদারের বাড়ির সামনে অবস্থিত একটি আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই Read more

ইনস্টাগ্রামে রিল পোস্ট করায় টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা
ইনস্টাগ্রামে রিল পোস্ট করায় টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

ভারতের হরিয়ানায় চাঞ্চল্যকর এক ঘটনায়, ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করায় ক্ষুব্ধ হয়ে নিজের মেয়ে রাধিকা যাদবকে গুলি করে হত্যা করেছেন বাবা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন