সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে যাদের ছয় বিভাগ থেকে বেছে নেওয়া হবে। ইতোমধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জন্য ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আজ শনিবার (৮ নভেম্বর) থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন, যা করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন করতে হবে। এজন্য ফরম পূরণের নির্দেশনা পাওয়া যাবে টেলিটকের ওয়েবসাইটে (http://dpe.teletalk.com.bd)। সেখানে থাকা নির্দেশনা অনুসরণ করে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।সহকারী শিক্ষকের এসব পদে বেতন হবে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ত্রয়োদশ গ্রেডে।এসব পদে নিয়োগের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২ দশমিক ২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২ দশমিক ৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার
শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। এ সময় একটি Read more

নিয়মিত যত্ন নিয়েও চুল ঝরা বন্ধ হচ্ছে না! বিশেষ রোগে আক্রান্ত নন তো?
নিয়মিত যত্ন নিয়েও চুল ঝরা বন্ধ হচ্ছে না! বিশেষ রোগে আক্রান্ত নন তো?

চুলের আগা থেকে গোড়া, সমস্ত সমস্যার মূলে যে মাথার ত্বক, সে কথা অনেকেই ভুলে যান। তাই মাথার ত্বককে সুস্থ রাখাই Read more

গণ বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বজ্রপাতের কারণে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে গবির কেন্দ্রীয় মাঠে ফুটবল Read more

নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (১৬) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মিয়া (২৮) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১১ Read more

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। এ দিন বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা–জন্ম, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন