নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সতর্কবার্তায় বলা হয়েছে, লাল পতাকা চিহ্নিত জায়গা বিপজ্জনক। এ ধরণের চিহ্নিত স্থানে পানিতে নামা যাবে না। পাশাপাশি জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফ গার্ড সর্বদা পর্যটকদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত রয়েছে বলে জানানো হয়েছে। রোববার (২৪ আগস্ট) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। নিরাপদ সমুদ্রসীমার মধ্যে অবস্থান করা এবং লাইফগার্ড সার্ভিস বিদ্যমান রয়েছে এমন স্থান ব্যতীত অন্য কোথাও পানিতে না নামতে নির্দেশনা দেয়া হয়েছে সতর্কবার্তায়। সাধারণত এই সীমানার বাইরে পানিতে ডুবে গেলে কোনো সহায়তা পাওয়া যায় না।পানিতে নামার আগে জোয়ার-ভাটা, বিপদ সংকেত ও আবহাওয়ার অবস্থা সম্পর্কে জানা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। বিশেষ করে ভাটার টান চলাকালীন বা প্রতিকূল আবহাওয়ায় পানিতে না নামার পরামর্শ দেওয়া হয়েছে। সাঁতার না জানা ব্যক্তিদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।এছাড়া সব হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও রিসোর্টকে পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে। টিউবকে লাইফগার্ড সরঞ্জাম হিসেবে ব্যবহার না করতে বলা হয়েছে। শিশুদের সবসময় অভিভাবকের তত্ত্বাবধানে রাখতে হবে এবং অপ্রাপ্তবয়স্ক শিশু নিয়ে সৈকতে গেলে তাদের ছবি মোবাইলে সংরক্ষণে রাখতে বলা হয়েছে।সতর্কবার্তায় বলা হয়, পানির তীব্র স্রোত, ঘূর্ণি স্রোত, উল্টো স্রোত ও নিম্নমুখী প্রবাহ অত্যন্ত বিপজ্জনক। সমুদ্রতটে বালি সরে গিয়ে তৈরি হওয়া ছোট-বড় গর্তেও দুর্ঘটনা ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সমুদ্রে নামা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।অপ্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে উদ্ধার তৎপরতা চালানো বিপজ্জনক উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, এতে উদ্ধারকারীর জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত
কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। জেলার কুমারখালীতে মাঠে ধান কাটার সময় এক কৃষক এবং মিরপুর উপজেলায় স্টিয়ারিং টলি চালক Read more

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) Read more

লক্ষ্মীপুরে চুরি হওয়া মহিষ উদ্ধার, ধরাছোঁয়ার বাইরে চোর চক্র
লক্ষ্মীপুরে চুরি হওয়া মহিষ উদ্ধার, ধরাছোঁয়ার বাইরে চোর চক্র

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের চর কানিবগা এলাকায় মনির হোসেনের খামার থেকে চুরি হওয়া মহিষের মধ্যে একটি উদ্ধার Read more

ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি
ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি ভেঙে চলতি বছরের মার্চ থেকে পুনরায় শুরু করা ইসরাইলের সামরিক অভিযানে সাত লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার (৭ Read more

ইন্টার্নশিপে গিয়ে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনা, দেশে ফিরে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু
ইন্টার্নশিপে গিয়ে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনা, দেশে ফিরে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ থাইল্যান্ডে বাইক দুর্ঘটনার পর দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় মারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন