স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে ওভেইদোকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও জয় খুঁজে ফিরছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় ম্যাচেও জয় বঞ্চিত হয়েছে রুবেন আমোরির দল। ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ইতালির সিরি আ’তে পারমার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের দেখা পেয়েছে জুভেন্তাসরোববার (২৪ আগস্ট) রাতে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়। রিয়াল এবং ইউনাইটেড খেলেছে প্রতিপক্ষের মাঠে, আর জুভেন্তাস তাদের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে খেলেছে পারমার বিরুদ্ধে।রিয়ালের জয়রথ অব্যাহতনুয়েভো কার্লোস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। বল দখলে এগিয়ে থাকলেও শুরুতে গোলের দেখা মিলছিল না। তবে ৩৮তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের করা দুর্দান্ত এক গোলে ডেডলক ভাঙে রিয়ালের। দ্বিতীয়ার্ধে ৮৩ মিনিটে ফের এমবাপ্পে গোল করে ব্যবধান বাড়ান। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ওভেইদো কফিনে শেষ পেরেকটি ঠুকেন বদলি হিসেবে নামা ভিনিসিয়ুস জুনিয়র। এতে ৩-০ ব্যবধানের জয়ে নিশ্চিত হয় রিয়ালের জয়।ইউনাইটেডের হতাশা কাটল নাপ্রিমিয়ার লিগে ক্র্যাভেন কটেজে ফুলহ্যামের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে আধিপত্য বিস্তার করলেও গোল পেতে ব্যর্থ হয় প্রথমার্ধে। এসময় পেনাল্টি থেকে গোল মিস করেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইউনাইটেড, কিন্তু ফুলহ্যামের বদলি খেলোয়াড় স্মিথ রো দ্রুত গোল করে সমতা ফেরান। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলেই শেষ হয়।সিরি আ’তে জুভেন্তাসের দারুন শুরু সিরিয়া আ’য় পারমার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জুভেন্তাস। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচের ৫৯ ও ৮৪ মিনিটে বল জালে জড়ান যথাক্রমে জোনাথান ও ডুসান। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের বুড়িরা। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক মকবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার Read more

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে ঘন্টাব্যাপী Read more

রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী
রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী

কক্সবাজার টেকনাফের নাফনদীর ওপারের মিয়ানমারে রাখাইন রাজ্যে দু'পক্ষের গোলাগুলির ভেসে আসা বিকট শব্দে এপার সীমান্তের বাড়িঘর গুলো কাঁপছে। দু'পক্ষের নিক্ষেপ Read more

শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার
শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার Read more

ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭

এবারের ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিনে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন