যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক মকবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটির আমবটতলায় দুর্ঘটনাটি ঘটে।নিহত মকবুল হোসেন চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। তিনি পাশাপোলের আম জামতলা মডেল কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।জানা গেছে, মকবুল হোসেন যশোর শহর থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চুড়ামনকাটি-চৌগাছা সড়কের আমবটতলায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় সড়কের ওপর ছিটকে পড়ে মকবুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মকবুল হোসেন মারা যান। তার মাথা ও বুকে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সোজা আঙুলে ঘি না উঠে আঙুল বাঁকা করা হবে, তবুও আমাদের ঘি লাগবেই’
‘সোজা আঙুলে ঘি না উঠে আঙুল বাঁকা করা হবে, তবুও আমাদের ঘি লাগবেই’

বাংলাদেশ জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আমরা আপনাদের চালাকি বুঝি। আপনাদের চালাকির ভিত্তিতেই দাবি আদায়ের পন্থাও Read more

আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প
আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প

আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে বিশ্বের অন্যতম বৃহৎ Read more

দেবীগঞ্জে জামায়াতের সভায় আ.লীগ নেতা! ভাইরাল ছবিতে সমালোচনার ঝড়
দেবীগঞ্জে জামায়াতের সভায় আ.লীগ নেতা! ভাইরাল ছবিতে সমালোচনার ঝড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর একটি সমাবেশে অতিথির সারিতে বসে থাকা আওয়ামী লীগের এক নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় Read more

এবার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা
এবার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা

ঝিনাইদহ-৪ আসনে জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঝিনাইদহ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী গণঅধিকার পরিষদের Read more

ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না: সড়ক উপদেষ্টা
ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না: সড়ক উপদেষ্টা

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির Read more

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো এবারও রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন