নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি।কমিটির সদস্যসচিব আলিমুর রেজা রানার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, সামাজিক সংগঠন উদিচির সভাপতি উপল সাহা, গণফোরাম নওগাঁর সংগঠক বিন আলী পিন্টু, নাগরিক কমিটির সদস্য খন্দকার রেজাউল আলম টুকু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁর সভাপতি মিজানুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী রানা জোয়ারদার।বক্তরা বলেন, ‘বিদ্যুৎ খাত থেকে রেন্টাল, কুইক রেন্টালের নামে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লুটেরা বাহিনী কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘ দিন ধরে আমরা এই লুটেরাদের বিচারের দাবি জানিয়ে আসছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। বরং আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ গ্রাহকদের এখনো হয়রানি ও ভোগান্তি ফেলানোর প্রক্রিয়া চলতে আসছে। এটা দুঃখজনক। জনগণের টাকা লোপাটের এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। প্রিপেইড মিটারের ডিজিটাল চুরি বন্ধ করতে হবে। এই মিটার গ্রাহকদের হয়রানি ও গলাকাটা ছাড়া অন্য কোন সুবিধা দেয়না। বিদুৎ বিভাগের ডিজিটাল চুরির প্রধান হাতিয়ার এই প্রিপেইড মিটার। অবিলম্বে নওগাঁ সহ সারাদেশে এই মিটার স্থাপন বন্ধ করতে হবে।’বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্যসচিব আলিমুর রেজা রানা বলেন, ‘প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। এর মাধ্যমে জনমনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে হবে। আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। জনমত উপেক্ষা করে নওগাঁয় নেসকোর হয়রানিমূলক প্রিপ্রেইড মিটার স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে যাঁদের বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করা হয়, যদি বিদ্যুৎ খাতের লুটের বিচার না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে জমি দেখিয়ে প্রতারণা: ১৫ লাখ খুইয়ে সর্বশান্ত গৃহবধূ
ঝিনাইদহে জমি দেখিয়ে প্রতারণা: ১৫ লাখ খুইয়ে সর্বশান্ত গৃহবধূ

পিতা, মা ও সন্তানের যৌথ প্রতারণার শিকার হয়েছে ফুলমতি নামে এক গৃহবধু। জমি বিক্রির নামে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া Read more

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি

রাজনৈতিক দল হিসেবে হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে প্রথম বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত Read more

ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ
ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টায় ওই বিস্ফোরণ ঘটানো হয়। Read more

সীমান্তে মাইন বিস্ফোরণে গত ১ বছরে ১৬ জনের বেশি বাংলাদেশীর পঙ্গুত্ব
সীমান্তে মাইন বিস্ফোরণে গত ১ বছরে ১৬ জনের বেশি বাংলাদেশীর পঙ্গুত্ব

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকায় স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ হোসেন (৪০) নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। Read more

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি

আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) Read more

সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!
সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!

অনেকটা তাড়াহুড়ো করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তবে ব্যাট-প্যাড ছাড়ার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন