কুড়িগ্রামের উলিপুরে সাহেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেয়াড় পাড় এলাকায় নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। সাহেরা বেগম ওই এলাকার মৃত নুরুজ্জামান সরকারের স্ত্রী ও উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের ১৯৯৮ সালে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত সাহেরা বেগম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার ছোট ছেলে আলম মিয়ার স্ত্রী রান্নাঘরে গিয়ে শাশুড়ি সাহেরা বেগমের গলাকাটা লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।নিহতের কনিষ্ঠ ছেলে আলম মিয়া জানান, সোমবার ভোরে আমার স্ত্রীর ডাকচিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি মা গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে আছে। তিনি আরো জানান, আমার মা গত চার বছরে প্রায় তিন-চার বার ব্রেন ও হার্ট স্টোক করে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত আট-নয় দিন থেকে তিনি বেশি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছিলেন ও নিয়মিত ওষুধপত্র খাচ্ছিলেন না।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি
বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও শামসুজ্জামানকে (দুদু) অসংলগ্ন বক্তব্যের দায়ে সতর্ক করে নোটিশ দিয়েছে দলটি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও Read more

আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নানা ভিডিও নিয়ে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

ঈদ সামনে রেখে আখাউড়া বন্দর দিয়ে এলো ১২৬৭ বস্তা ভারতীয় জিরা
ঈদ সামনে রেখে আখাউড়া বন্দর দিয়ে এলো ১২৬৭ বস্তা ভারতীয় জিরা

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হচ্ছে। রবিবার (২৫ মে) দুপুর থেকে Read more

অর্থায়ন সংকটে থমকে সিরাজগঞ্জ–বগুড়া রেল প্রকল্প
অর্থায়ন সংকটে থমকে সিরাজগঞ্জ–বগুড়া রেল প্রকল্প

উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা জাগানো সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ প্রকল্পটি বিকল্প অর্থায়নের অভাবে থমকে আছে। ২০১৮ সালে অনুমোদনের সাত বছর Read more

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে অভিযান Read more

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়
ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শিগগিরই তা চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।বুধবার (০৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন